ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

দেশের সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মির্জা আব্বাসের


দেশের সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, তথাকথিত বিরোধী দলের বিরুদ্ধে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "অযথা বিরোধিতা না করে সম্মিলিতভাবে দেশের সংকট মোকাবিলা করতে হবে।"

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ তুলে ধরেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই তিনি বলেন, "অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে।"

আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

এ অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, তাদেরও প্রতিহত করা হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, "লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।" তিনি আরও বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

আরও পড়ুন: স্কাউট সদস্যরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী: হুইপ দুলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টি আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে বরখাস্ত করা হয়েছে। তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগ ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়িটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬: এক মঞ্চে গেমিং তারকারা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬: এক মঞ্চে গেমিং তারকারা

আলোঝলমলে মঞ্চে, প্রিয় গেমের চরিত্রদের নিয়ে বর্ণিল র‍্যাম্প শো এবং দর্শকদের উল্লাস। এরপর একে একে মঞ্চে উপস্থিত হন দেশের ই-স্পোর্টস জগতের পরিচিত মুখগুলো। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬। দেশের ই-স্পোর্টস ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে এক ছাদের নিচে সমবেত হলেন দেশের শীর্ষস্থানীয় গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং বিনোদন জগতের তারকারা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় মানিকগঞ্জের একটি রিসোর্টে এই অনুষ্ঠান শুরু হয়। ফ্রি ফায়ারের জনপ্রিয় ক্যারেক্টারদের র‍্যাম্প শোর মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর স্বাগত পরিবেশনায় হিপহপ ড্যান্সে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। নাচের পর মঞ্চে জাদু প্রদর্শন করতে হাজির হন জাদুকর ম্যাজিক রাজিক। তার সঞ্চালনায় এগিয়ে চলে বছরের সেরাদের স্বীকৃতি প্রদানের পর্ব।

এবারের আসরে ফ্রি ফায়ারের সেরা স্নাইপারের পুরস্কার অর্জন করেছেন ‘কেএইচ ফ্লিকার’। সেরা রাশারের খেতাব লাভ করেছেন ‘টিইসি ব্লেড’, সেরা ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ‘এক্সটুএক্সট্রোভ’ এবং সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ‘টাইটানস ই-স্পোর্টস’। পাশাপাশি সেরা ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ‘জয় ব্র’।

শুধু খেলোয়াড় বা গেমাররাই নন, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররাও। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন ইটজ কাব্য, ইলুওশন ওয়াইটি, রাদ ভাই ওয়াইটিসহ আরও অনেকে।

তবে পুরো আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ই-স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর ‘মিস্টার ট্রিপল আর’। ইউটিউবে ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার থাকা এই ক্রিয়েটরের আসল পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল বিদ্যমান। অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থেকে ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার’-এর পুরস্কার অর্জন করলেও তিনি রহস্য ধরে রাখেন; নিজের মুখ প্রকাশ করেননি।

পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। প্রায় আধা ঘণ্টার সংগীত পরিবেশনায় উপস্থিত দর্শকদের গান গেয়ে মাতিয়ে রাখেন এই শিল্পী।

একদিকে সেরাদের স্বীকৃতি, অন্যদিকে নাচ, জাদু প্রদর্শন ও গান—সব মিলিয়ে ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬ দেশের ই-স্পোর্টস কমিউনিটির জন্য এক ব্যতিক্রমী উৎসব হয়ে উঠেছিল। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের উদীয়মান গেমিং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

এছাড়া, দেশের ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা, সুইমিংপুল স্থাপন এবং জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

‎

‎

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এসব তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

দুর্নীতি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) এই বিষয়ে কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‎

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এতে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সরকারের লক্ষ্য হলো খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।

‎

‎

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। প্রথম আসরের ৩০৬ জন প্রতিযোগীর মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা নেয়া হয়েছে।

‎

‎

এর আগে, রংপুরে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সময়সূচিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ নেই, ফলে পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%