১০:২৩ পি.এম
চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : ফয়’স লেক এলাকা, যা নগরীর একটি প্রধান পর্যটনকেন্দ্র, সেখানে ফুটপাত মুক্ত করার উদ্দেশ্যে, পরিবেশের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানের ফলে ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
আজ শনিবার সকালে, চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে ফয়’স লেক-চিড়িয়াখানা এলাকায় এই অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, ‘ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, অবৈধ দখলদারদের ব্যবসা পরিচালনার জন্য নয়। যদি নগরীর ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
তিনি আরও বলেন, ফয়’স লেক চট্টগ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চসিকের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।
প্রশাসক জানান, নগরীর ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন