১০:২৪ পি.এম
ফরিদপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজ ফরিদপুর জেলায় ‘ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় খামারীদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচিটি আজ শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে ফরিদপুর কোতোয়ালি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, নগর বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিনাল, নগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপকারভোগী খামারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্কাউট সদস্যরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী: হুইপ দুলু
‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন সুফলভোগী খামারীর মধ্যে জনপ্রতি একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন