১০:২২ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : রাজধানীর হাজারীবাগ এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যানের ভাঙচুর এবং গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তার অভিযানটি পরিচালনা করেছে হাজারীবাগ থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের অনুসন্ধানকালে, একদল লোক আকস্মিকভাবে টহল দলের ওপর হামলা চালায়। হামলার সময়, তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক, কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে হাজারীবাগ থানা পুলিশের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন