১০:২৫ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল হ্যারি কেইনের কাছে ব্যালন ডি’অর হারানোর হতাশা চমৎকারভাবে সামলে নিয়েছেন। কাতালান ক্লাবের কোচ হান্সি ফ্লিক এ তথ্য জানিয়েছেন।
বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলেও, সোমবার ঘোষিত বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারের ভোটে ১৯ বছর বয়সী এই উইঙ্গার তৃতীয় স্থান অধিকার করেছেন। ইয়ামালের ওপরে রয়েছেন কেইন ও কিলিয়ান এমবাপ্পে।
লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার আলাভেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে ফ্লিক বলেন, “হ্যারি কেইন পুরস্কারটির যোগ্য ছিলেন। তবে লামিন সম্পর্কে আমার কী ধারণা, তা আপনারা জানেন। এই পুরস্কার জেতার মতো পর্যায়ে সে রয়েছে।”
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি
জার্মান কোচ ইয়ামালকে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, “লামিনকে নিয়ে আমি খুব গর্বিত। সে হতাশা খুব ভালোভাবে সামলেছে এবং অনুশীলনে পুরোপুরি মনোযোগী ছিল।
বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে গিয়ে ৪-২ গোলে হারের মাধ্যমে সেই ছন্দে ছেদ পড়ে।
এরপর গত সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয় ফ্লিকের দল। ওই ম্যাচে রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমবাপ্পে।
ফ্লিক পুরো মৌসুমকে দীর্ঘ পথচলা হিসেবে দেখছেন। তিনি বলেন, “মৌসুমের শেষেই আমরা শিরোপা জিততে পারব কি না, তা নির্ধারিত হবে। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জিততে পারতাম, কিন্তু হার মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিতে হবে।
আরও পড়ুন: জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব, সেরা সাঁতারু রাফি-মাইশা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন