ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী


দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

এছাড়া, দেশের ৮ বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা, সুইমিংপুল স্থাপন এবং জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

‎

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

‎

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এসব তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

দুর্নীতি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) এই বিষয়ে কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক

‎

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এতে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সরকারের লক্ষ্য হলো খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।

‎

‎

আরও পড়ুন: জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব, সেরা সাঁতারু রাফি-মাইশা

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। প্রথম আসরের ৩০৬ জন প্রতিযোগীর মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা নেয়া হয়েছে।

‎

‎

এর আগে, রংপুরে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সময়সূচিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে ১ নভেম্বর থেকে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ প্রক্রিয়া ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ নেই, ফলে পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৮ বছরে সর্বনিম্ন পাসের হার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


দিনাজপুর বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৮ বছরে সর্বনিম্ন পাসের হার

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। এটি গত আট বছরের মধ্যে বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এবারের পরীক্ষায় ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, মাত্র ছয়টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন সংবাদ সম্মেলন করেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী পাস করেছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ৩৮৩ জন ছাত্র এবং ১ হাজার ৫৭০ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ, ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, ২০১৮ সালে ৬০ দশমিক ২১ শতাংশ, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯২ দশমিক ৪৩ শতাংশ, ২০২২ সালে ৭৯ দশমিক ০৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় ভিন্ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছিল। ২০২১ সালে সীমিতসংখ্যক বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

এবার বিভাগের ভিত্তিতে ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এই বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফলে ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ, অন্যদিকে মেয়েদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, পাসের হারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নে অগ্রাধিকার দিতে চান ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নে অগ্রাধিকার দিতে চান ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন জনগণের অধিকার পুনরুদ্ধার, ভাগ্যোন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের যেসব সমস্যা বিদ্যমান, সেগুলো সমাধানের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ধোলাইখাল টং মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, "ধোলাইখাল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত এলাকা। এই এলাকার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় এখানে ঢাকা শহরের একটি বড় সমাবেশ হয়েছিল। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশ হয় এবং জনগণ আন্দোলনে যুক্ত হয়। আন্দোলন-সংগ্রামের সময় এই মার্কেটের সামনে আমি প্রথম গুলিবিদ্ধ হই।"

তিনি আরও বলেন, মার্কেটের উন্নয়নের মাধ্যমে এর সঙ্গে জড়িত ব্যবসায়ী, দোকানমালিক, শ্রমিক-কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর ভাগ্যোন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করতে চান।

ধোলাইখাল টং মার্কেট স্থায়ী করার বিষয়ে ইশরাক উল্লেখ করেন, "আমার বাবা মেয়র থাকাকালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার আসায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এখন যেহেতু বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা এই ফাইলটা নিয়ে মুভ করেন। যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলার দরকার, সেটা আমি অবশ্যই করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার, পাত্রী হৃদি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার, পাত্রী হৃদি

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জিসান শিকদার বিয়ের পিঁড়িতে বসেছেন।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার তাদের গাঁয়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জিসান নিজেই সময় সংবাদকে বিয়ের খবরটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পাত্রীটির নাম হৃদি। তিন বছরের প্রেমের পর তারা একসঙ্গে জীবন শুরু করেছেন।

জিসানের বাড়ি চট্টগ্রামের রাউজানে অবস্থিত। জানা গেছে, পাত্রীও রাউজানের বাসিন্দা।

সামাজিক মাধ্যমে জিসান শিকদার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মূলত রাস্তায় মানুষের সাথে বিভিন্ন মজার এবং ব্যতিক্রমী বিষয় নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করে কনটেন্ট তৈরি করেন। এছাড়া, তিনি সৃজনশীল ও ভিন্নধর্মী কনটেন্টের জন্যও পরিচিত, যেমন—মায়ের শাড়ি দিয়ে জামা তৈরি করার মতো অভিনব আইডিয়া নিয়ে কাজ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%