প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আলোঝলমলে মঞ্চে, প্রিয় গেমের চরিত্রদের নিয়ে বর্ণিল র্যাম্প শো এবং দর্শকদের উল্লাস। এরপর একে একে মঞ্চে উপস্থিত হন দেশের ই-স্পোর্টস জগতের পরিচিত মুখগুলো। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬। দেশের ই-স্পোর্টস ইতিহাসে এই প্রথমবারের মতো এমন একটি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে এক ছাদের নিচে সমবেত হলেন দেশের শীর্ষস্থানীয় গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং বিনোদন জগতের তারকারা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় মানিকগঞ্জের একটি রিসোর্টে এই অনুষ্ঠান শুরু হয়। ফ্রি ফায়ারের জনপ্রিয় ক্যারেক্টারদের র্যাম্প শোর মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর স্বাগত পরিবেশনায় হিপহপ ড্যান্সে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। নাচের পর মঞ্চে জাদু প্রদর্শন করতে হাজির হন জাদুকর ম্যাজিক রাজিক। তার সঞ্চালনায় এগিয়ে চলে বছরের সেরাদের স্বীকৃতি প্রদানের পর্ব।
এবারের আসরে ফ্রি ফায়ারের সেরা স্নাইপারের পুরস্কার অর্জন করেছেন ‘কেএইচ ফ্লিকার’। সেরা রাশারের খেতাব লাভ করেছেন ‘টিইসি ব্লেড’, সেরা ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ‘এক্সটুএক্সট্রোভ’ এবং সেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে ‘টাইটানস ই-স্পোর্টস’। পাশাপাশি সেরা ধারাভাষ্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন ‘জয় ব্র’।
শুধু খেলোয়াড় বা গেমাররাই নন, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররাও। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন ইটজ কাব্য, ইলুওশন ওয়াইটি, রাদ ভাই ওয়াইটিসহ আরও অনেকে।
তবে পুরো আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ই-স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর ‘মিস্টার ট্রিপল আর’। ইউটিউবে ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার থাকা এই ক্রিয়েটরের আসল পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল বিদ্যমান। অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থেকে ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার’-এর পুরস্কার অর্জন করলেও তিনি রহস্য ধরে রাখেন; নিজের মুখ প্রকাশ করেননি।
পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। প্রায় আধা ঘণ্টার সংগীত পরিবেশনায় উপস্থিত দর্শকদের গান গেয়ে মাতিয়ে রাখেন এই শিল্পী।
একদিকে সেরাদের স্বীকৃতি, অন্যদিকে নাচ, জাদু প্রদর্শন ও গান—সব মিলিয়ে ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড ২০২৬ দেশের ই-স্পোর্টস কমিউনিটির জন্য এক ব্যতিক্রমী উৎসব হয়ে উঠেছিল। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের উদীয়মান গেমিং সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন