ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো


সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো

বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের অর্থ ফেরত দেয়ার বিষয়ে সচিবালয়ে রোববার (১ নভেম্বর) হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় সম্পর্কে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। এই কাটা অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেলের সংঘর্ষে ২০ বছরের তরুণ নিহত, আহত ৩

মন্ত্রী উল্লেখ করেন, শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্যে ব্যারিস্টার ফুয়াদকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্যে ব্যারিস্টার ফুয়াদকে তলব

‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ এই মন্তব্যের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক।

রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ জারি করে। আগামী ৪ নভেম্বর তাকে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

এই দিন প্রসিকিউটর গাজী তামিম জানান, সম্প্রতি রাজধানীতে এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। পরে ট্রাইব্যুনাল সেই মন্তব্যের বিষয়ে নজর দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মিরপুরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষের ঘটনা

রাজধানীর মিরপুরে, পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালীন পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই ঘটনা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে সংঘটিত হয়। এর ফলে, সাময়িকভাবে মিরপুর-১০ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে, যান চলাচলও বন্ধ হয়ে যায়।

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে, মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পাওয়ার পর, পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এই বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে রোববার সকালে মিরপুর-১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশগ্রহণ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা। এই সময়, তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যায় অভিযোগ গঠনের শুনানি পেছালো ১২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


শাপলা চত্বর হত্যায় অভিযোগ গঠনের শুনানি পেছালো ১২ নভেম্বর

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর নতুন করে নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই তারিখে শুনানির জন্য নির্ধারণ করে।

আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের ভার্চুয়াল হাজিরার আবেদন করা হলে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য শুনানি পেছানো হয়।

এদিন সকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি, শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জেনারেল আজিজ আহমেদ সহ ৩০ আসামি পলাতক অবস্থায় রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান পেইন্টসের সহযোগিতায় আইএবি অ্যাওয়ার্ডসে ১০টি পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


এশিয়ান পেইন্টসের সহযোগিতায় আইএবি অ্যাওয়ার্ডসে ১০টি পুরস্কার প্রদান

ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’ আয়োজন করা হয়েছে।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫, আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৫ এবং আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় মোট ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) প্রদান করা হয়। তবে এ বছর আইএবি গোল্ড মেডেল প্রদান করা হয়নি। স্থাপত্য পেশায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এই পদকটি আইএবি-এর সর্বোচ্চ সম্মাননা।

আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় একক আবাসিক ভবন (ইন্ডিভিজুয়াল ডুয়েলিং) ক্যাটাগরিতে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের প্রকল্প ‘রিয়াজ রেসিডেন্স’ পুরস্কৃত হয়েছে। প্রকল্পটির নকশা করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম ও স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব। স্থাপত্য নকশায় সৃজনশীলতা, উদ্ভাবন ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

গবেষণা ও প্রকাশনা বিভাগে ‘ইনফ্লুয়েন্স অব প্রিলিমিনারি আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশনস অন ইলেকট্রিসিটি কনজাম্পশন অব রেসিডেনশিয়াল বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণার জন্য স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার পুরস্কৃত হন।

প্রকাশনা (বই) ক্যাটাগরিতে ‘সিটি অব ডিজায়ার’ বইয়ের জন্য স্থপতি তানজিল শফিক পুরস্কৃত হন। অন্যদিকে, প্রকাশনা (প্রবন্ধ) ক্যাটাগরিতে ‘অপটিমাইজিং ডেলাইট অ্যাভেইলেবিলিটি অ্যান্ড এনার্জি পারফরম্যান্স থ্রু স্কাইলাইট অ্যান্ড অ্যাট্রিয়াম ডিজাইন ইন আ কালচারাল ইনস্টিটিউশন: আ কেস স্টাডি টুওয়ার্ডস অ্যাচিভিং নেট জিরো এনার্জি বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব পুরস্কৃত হন। স্থাপত্য বিষয়ে গবেষণা, জ্ঞানচর্চা ও প্রকাশনায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%