০৯:৪৪ পি.এম
দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিসভা ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।
সোমবার (০২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের কাছে এ বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানালেন, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর: তিন মামলায় ৩৬০০ আসামি, গ্রেফতার ৩২
সংবিধানের নিয়ম অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম বৈঠকেই তা উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। তাই জারি করা অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং তা অনুমোদন লাভ করে।
লেজিসলেটিভ বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই সাপেক্ষে এটি এখন বিল আকারে জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে বলেও জানান নাসিমুল গনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন