প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’ আয়োজন করা হয়েছে।
ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫, আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৫ এবং আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় মোট ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) প্রদান করা হয়। তবে এ বছর আইএবি গোল্ড মেডেল প্রদান করা হয়নি। স্থাপত্য পেশায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে এই পদকটি আইএবি-এর সর্বোচ্চ সম্মাননা।
আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় একক আবাসিক ভবন (ইন্ডিভিজুয়াল ডুয়েলিং) ক্যাটাগরিতে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের প্রকল্প ‘রিয়াজ রেসিডেন্স’ পুরস্কৃত হয়েছে। প্রকল্পটির নকশা করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম ও স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব। স্থাপত্য নকশায় সৃজনশীলতা, উদ্ভাবন ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
গবেষণা ও প্রকাশনা বিভাগে ‘ইনফ্লুয়েন্স অব প্রিলিমিনারি আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশনস অন ইলেকট্রিসিটি কনজাম্পশন অব রেসিডেনশিয়াল বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণার জন্য স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার পুরস্কৃত হন।
প্রকাশনা (বই) ক্যাটাগরিতে ‘সিটি অব ডিজায়ার’ বইয়ের জন্য স্থপতি তানজিল শফিক পুরস্কৃত হন। অন্যদিকে, প্রকাশনা (প্রবন্ধ) ক্যাটাগরিতে ‘অপটিমাইজিং ডেলাইট অ্যাভেইলেবিলিটি অ্যান্ড এনার্জি পারফরম্যান্স থ্রু স্কাইলাইট অ্যান্ড অ্যাট্রিয়াম ডিজাইন ইন আ কালচারাল ইনস্টিটিউশন: আ কেস স্টাডি টুওয়ার্ডস অ্যাচিভিং নেট জিরো এনার্জি বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব পুরস্কৃত হন। স্থাপত্য বিষয়ে গবেষণা, জ্ঞানচর্চা ও প্রকাশনায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন