০১:৪০ পি.এম
কিছু দিনের শ্রমিক অসন্তোষের পর সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা আবার কাজে ফিরেছেন।
রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা উৎপাদন কার্যক্রমে কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। এই পরিস্থিতির মাধ্যমে তৈরি পোশাক শিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।
এদিকে, ৫ নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু আশা প্রকাশ করেছেন যে, আজ অধিকাংশ কারখানায় বেতন পরিশোধ সম্পন্ন হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়
শিল্প পুলিশের মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইসরাইল হাওলাদার জানিয়েছেন, শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ায় কিছু কারখানায় সমস্যা দেখা দিলে সেখানে ছুটি ঘোষণা করা হয়, যার ফলে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।
তিনি আরও জানান, আজ শিল্পাঞ্চলগুলোতে কোনো ধরনের বিক্ষোভ, সংঘর্ষ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন