ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বাজিতপুরের সংসদ সদস্যের বড় ভাই ৫ম বারের মত যুক্তরাষ্ট্রের স্ট্যাট সিনেটর নির্বাচিত


বাজিতপুরের সংসদ সদস্যের বড় ভাই ৫ম বারের মত যুক্তরাষ্ট্রের স্ট্যাট সিনেটর নির্বাচিত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই শেখ মুজাহিদুর রহমান চন্দন যুক্তরাষ্ট্রের স্ট্যাট সিনেট নির্বাচনে ৫ম বারের মত ৫নং আসনে নির্বাচিত হয়েছেন। তার এই সাফল্যের খবর পাওয়ার পর জন্মভূমি বাজিতপুরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা আনন্দ মিছিল বের করার পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয়ের উল্লাস করেছেন।

প্রকাশিত নির্বাচনের তথ্য ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত জর্জিয়ার মধ্যবর্তী নির্বাচনে স্ট্যাট সিনেট ডিস্ট্রিক্ট-৫ এ শেখ মুজাহিদুর রহমান চন্দন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে তার পক্ষে ৩৫ হাজার ১০১টি ভোট এসেছে। এর আগে, ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে তিনি দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন। তার এই ঐতিহাসিক নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর বাজিতপুরসহ তার জন্মভূমি সরারচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাস রয়েছে যে, বাংলাদেশের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি অঙ্গরাজ্যের পরাশক্তির রাজনীতিতে ধারাবাহিকভাবে তিনি গর্বের সাথে কাজ করে যাচ্ছেন। শেখ মুজাহিদুর রহমান চন্দন ১৯৮১ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ১ম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্রুত হিসেবে প্রথমবার নির্বাচিত হন। এরপর ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৪ সালে বিপুল ভোটে জয়ী হন। সর্বশেষ ২০২৬ সালে ৫ম বারের মত নির্বাচিত হওয়ায় বাজিতপুরবাসী এই সন্তানের জন্য গর্বিত। পারিবারিকভাবে তিনি বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ নজিবুর রহমানের সন্তান। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের আগরতলায় জয় বাংলা যুব শিবির ক্যাম্প সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


খাগড়াছড়িতে সাবেক বিজিবি সদস্য অংথেপ্রু মারমার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

অংথেপ্রু মারমা (৬৬) রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সদস্য হিসেবে পরিচিত।

স্থানীয় লোকজন ও তার স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায় তিনি বাড়ি না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করার পর সন্ধান না পাওয়ার কারণে রাত ১০টার দিকে স্থানীয় বিওপির বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

থৈ অংগ্য জানান, শনিবার ভোরবেলা থেকে তারা গ্রামবাসীসহ নিখোঁজ বাবার সন্ধান শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত তার লাশটি পাওয়া যায়।

তিনি আরো জানান, বাবার কপালে জখমের চিহ্ন রয়েছে এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।

রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হলো, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা নাজির হোসেন লাজু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


জামালপুরে নাশকতার মামলায় যুবলীগ নেতা নাজির হোসেন লাজু গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় পুলিশ নাজির হোসেন লাজু নামক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগড়ী এলাকার নিজ বাড়ি থেকে তার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়।

নাজির হোসেন লাজু মৃত তোতা মুসল্লির পুত্র। তিনি বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিষিদ্ধ কার্যক্রমের আওতায় ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাজির হোসেন লাজু যুবলীগের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানিয়েছেন, নাশকতার মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর স্ট্র্যাটেজিক পার্টনার ‘উপায়’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬-এর স্ট্র্যাটেজিক পার্টনার ‘উপায়’

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’ যুক্ত হয়েছে।

‘উপায়’ পরিচালিত হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড দ্বারা। এই আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে সক্ষম হবেন।

আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বছরশেষের বিশেষ কেনাকাটার এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এতে লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, ভ্রমণ, প্রযুক্তি, আবাসন এবং বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করবে।

আয়োজকদের প্রত্যাশা, একই ছাদের নিচে বিভিন্ন খাতের পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফারের সুযোগ ক্রেতাদের জন্য বছরশেষের কেনাকাটায় নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবে ক্রেতারা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন।

এ পর্যালোচনা সভাটি শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় সভায়।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%