০৫:০০ পি.এম
জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় পুলিশ নাজির হোসেন লাজু নামক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগড়ী এলাকার নিজ বাড়ি থেকে তার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়।
নাজির হোসেন লাজু মৃত তোতা মুসল্লির পুত্র। তিনি বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিষিদ্ধ কার্যক্রমের আওতায় ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকও।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাজির হোসেন লাজু যুবলীগের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানিয়েছেন, নাশকতার মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন