প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’ যুক্ত হয়েছে।
‘উপায়’ পরিচালিত হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড দ্বারা। এই আয়োজনে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে সক্ষম হবেন।
আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বছরশেষের বিশেষ কেনাকাটার এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এতে লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, ভ্রমণ, প্রযুক্তি, আবাসন এবং বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করবে।
আয়োজকদের প্রত্যাশা, একই ছাদের নিচে বিভিন্ন খাতের পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফারের সুযোগ ক্রেতাদের জন্য বছরশেষের কেনাকাটায় নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে ক্রেতারা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন