ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

থ্যালাসেমিয়া প্রতিরোধে সমন্বিত জাতীয় উদ্যোগ ও আইন প্রণয়নের আহ্বান


থ্যালাসেমিয়া প্রতিরোধে সমন্বিত জাতীয় উদ্যোগ ও আইন প্রণয়নের আহ্বান

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য বাংলাদেশে একটি সমন্বিত জাতীয় উদ্যোগ, ব্যাপক জনসচেতনতা, স্বেচ্ছায় বাহক শনাক্তকরণ পরীক্ষা এবং শক্তিশালী রোগ নির্ণয় ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর বিশেষজ্ঞরা জোর দিয়েছেন। তারা এই বংশগত রক্তরোগকে জনস্বাস্থ্যের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন।

আজ শনিবার সকালে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’ বিষয়ক একটি প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা এই আহ্বান জানান।

ঢাকাভিত্তিক অলাভজনক বায়োমেডিক্যাল গবেষণা ও রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

বিশেষজ্ঞরা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মের ঝুঁকি কমাতে উপযুক্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিয়ের আগে থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

প্যানেল আলোচনায় ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ থেকে ১৩ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছেন।

তিনি বলেন, বর্তমানে ৮০ হাজার থেকে ১ লাখ শিশুর নিয়মিত রক্ত গ্রহণের প্রয়োজন হয়। দেশে যে পরিমাণ রক্ত রোগীদের দেওয়া হয়, তার প্রায় ৪০ শতাংশই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ব্যবহৃত হয়।

আক্রান্ত পরিবারগুলোর ওপর আর্থিক ও মানসিক চাপের বিষয়টি তুলে ধরে ডা. মো. কামরুল হাসান বলেন, ব্যয়বহুল আয়রন-চিলেশন ওষুধ, অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং রোগ নির্ণয়ের সুযোগ সীমিত হওয়ার কারণে অনেক পরিবার দারিদ্র্যের মুখে পড়ে এবং শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় স্ক্রিনিং (পরীক্ষা) এবং জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থী, মেডিকেল সেন্টার, গবেষণা প্রতিষ্ঠান এবং ছাত্র সংগঠনগুলোকে এই উদ্যোগে সম্পৃক্ত করা যেতে পারে।

বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য আইন প্রণয়ন করা এবং জেলা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এই রোগ নির্ণয়ের সুবিধা সম্প্রসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান রোটারি ক্লাব ঢাকা নর্থের সাবেক সভাপতি ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগ নেত্রী বেবি গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশের সূত্র অনুযায়ী, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ আওয়ামী লীগের কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘ সময় ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন।

এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বাগমারাকে অস্থিতিশীল করার জন্য কাজ করছিলেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ দল চলমান সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে। লাল-সবুজের প্রতিনিধিরা ম্যান ইন গ্রিনদের পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া। অধিনায়ক হামজা চৌধুরী শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন।

ডিফেন্ডার সাদ উদ্দিন অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে একাদশে ফিরছেন রহমত মিয়া, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। আক্রমণভাগে আরেকটি পরিবর্তন আসছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ী ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে ফিরছেন জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসা।

গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া এবং আক্রমণে রাকিব হোসেন—এই তিন দেশি ফুটবলারের সঙ্গে একাদশের বাকি আটটি জায়গা প্রবাসীদের দখলে থাকবে।

রক্ষণে তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ থাকবেন, আর মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি। আক্রমণভাগে রাকিবের সঙ্গে দুই প্রবাসী শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ থাকবেন।

বাংলাদেশ গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে ৫ গোল দিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। তবে পাকিস্তানও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় তাদের শক্তি বেড়েছে।

কোচ নলবার্তো সোলানোর হাতে বিকল্প বেড়েছে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ স্কোয়াডে ফেরার ফলে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


চাঁদপুরে বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার, মুক্তি চাইতে গিয়ে হামলায় আহত ২

চাঁদপুরের ফরিদগঞ্জে কাঁটাতারের বেড়া দিয়ে তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর এক প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই প্রবাসীর স্ত্রী আহত হয়েছেন এবং তারা চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসারা গ্রামের মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে, গত ১১ নভেম্বর, ওই প্রবাসীর বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বাসারা গ্রামে প্রবাসী আলী হোসেনের পরিবারের সম্পত্তি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে স্থানীয় আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। জমি নিয়ে আলী হোসেনের পরিবারের বিরুদ্ধে করা তিনটি মামলায় তারা জয়ী হয়েছেন বলে জানা গেছে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১১ নভেম্বর আবুল কালাম আজাদের নির্দেশে তার অন্য ভাইয়েরা আলী হোসেনের বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে।

তিন দিন ধরে অবরুদ্ধ থাকার পর শনিবার প্রবাসী সাকিবুল হাসানের স্ত্রী সালমা বেগম এবং আরেক প্রবাসীর স্ত্রী ইয়াছমিন বেগম আবুল কালাম আজাদের কাছে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান। এ সময় আবুল কালাম আজাদের ভাইয়েরা ওই দুই নারীর ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

এতে সালমা বেগম (৩০) ও ইয়াছমিন বেগম (২৫) গুরুতর আহত হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরপর তারা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের এএসআই জুয়েল জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ওই নারীদের উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাঁটাতারের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে অভিযান, ৩৮ জেলে আটক ও অবৈধ ট্রলিং বোট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


সেন্টমার্টিনে অভিযান, ৩৮ জেলে আটক ও অবৈধ ট্রলিং বোট জব্দ

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ সমুদ্র অঞ্চলে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ জন জেলেকে আটক করেছে, যাদের সঙ্গে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটও রয়েছে। এই অভিযানে ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় কোস্ট গার্ডের জাহাজ 'শ্যামল বাংলা' অপারেশন 'কোরাল দ্বীপ'-এর অধীনে বিশেষ এই অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানের সময় অবৈধভাবে মাছ আহরণের জন্য ব্যবহৃত দুটি আর্টিসানাল ট্রলিং বোট চিহ্নিত করে জব্দ করা হয়। পরে বোটগুলোর তল্লাশি করে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ এবং ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানিয়েছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%