প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ সমুদ্র অঞ্চলে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ জন জেলেকে আটক করেছে, যাদের সঙ্গে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটও রয়েছে। এই অভিযানে ৯টি ট্রলিং জাল এবং ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় কোস্ট গার্ডের জাহাজ 'শ্যামল বাংলা' অপারেশন 'কোরাল দ্বীপ'-এর অধীনে বিশেষ এই অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের সময় অবৈধভাবে মাছ আহরণের জন্য ব্যবহৃত দুটি আর্টিসানাল ট্রলিং বোট চিহ্নিত করে জব্দ করা হয়। পরে বোটগুলোর তল্লাশি করে ৯টি ট্রলিং জাল, ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ এবং ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানিয়েছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন