প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশের সূত্র অনুযায়ী, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ আওয়ামী লীগের কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘ সময় ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন।
এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বাগমারাকে অস্থিতিশীল করার জন্য কাজ করছিলেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন