০৩:০২ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই সপ্তাহ আগে নাহিদা আক্তারকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাহিদার নেতৃত্বের যাত্রা শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফির মাধ্যমে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিসিবি নারী ইমার্জিং নেশন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে নাহিদাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
নাহিদা আক্তার নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। জ্যোতি ২০২২ সালে অধিনায়কত্ব শুরু করেন এবং গত সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসের পর দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। জ্যোতির অধিনায়কত্বের পুরো সময়কাল জুড়ে নাহিদা তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেও জ্যোতি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। তিনি নারী ইমার্জিং নেশন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশকে ৮২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ৩২টি ম্যাচে জয় এনে দিয়েছেন এই উইকেটরক্ষক।
আরও পড়ুন: আফ্রিদির উদ্যোগে ৭৫০ পরিবার পেল নিরাপদ আশ্রয়
সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে ইমার্জিং নেশন্স ট্রফি, যা ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। বাংলাদেশ ‘বি’ গ্রুপে অবস্থান করছে, যেখানে তাদের চারটি প্রতিপক্ষ হলো পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। লাল সবুজের প্রতিনিধিরা ১২ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে, ১৩ নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
বাংলাদেশ স্কোয়াড
নাহিদা আক্তার (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানি।
আরও পড়ুন: আফগান প্রিমিয়ার লিগে সাকিব ও নাহিদ পেলেন নতুন দল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন