প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামির কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা দেশ ত্যাগ করেছেন। তদন্তের জন্য গঠিত পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আট মাসেও তদন্ত শেষ করতে পারেনি, যার প্রেক্ষাপটে সাইমুমের দেশত্যাগের খবর সামনে এসেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালীন সাইমুম রেজার বিরুদ্ধে আসামিকে সুবিধা দেয়ার অভিযোগে এক কোটি টাকা ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ ওঠে। এই বিতর্কের কারণে তিনি পদত্যাগে বাধ্য হন। সরকারের পক্ষ থেকে ঘটনার অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল।
তবে আট মাস পার হয়ে গেলেও তদন্ত কমিটির কোনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এরই মধ্যে গত ৩১ অক্টোবর সাইমুম রেজা দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সাইমুম রেজার দেশত্যাগে কোনো আইনি নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা আদেশ (ট্রাভেল ব্যান) ছিল না। তবে তিনি আশা প্রকাশ করেন যে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি শিগগিরই তাদের প্রতিবেদন জমা দেবে।
এদিকে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, সাজাপ্রাপ্ত এই দুই শীর্ষ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া চব্বিশের জুলাই গণহত্যা মামলার একটি অভিযোগে শেখ হাসিনার দেয়া সাজা বাড়ানোর আবেদন ট্রাইব্যুনালের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যপদ্ধতি তালিকায় (কজ লিস্ট) উঠেছে। শিগগিরই এ আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন