ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের নিয়োগ


এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের নিয়োগ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বর্তমানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করছেন। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং তার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে অবস্থিত। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

আরও পড়ুন: শ্রমজীবী ঐক্য পরিষদের শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক কারণে অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করে। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাট, ৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাগেরহাটে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বাগেরহাটে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই মিছিলটি জেলার খানজাহান আলী মাজার এলাকার খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দের আবহ ছিল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মাশফি, সাধারণ সম্পাদক শিমুল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মাশফি, সাধারণ সম্পাদক শিমুল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনটি মঙ্গলবার (০৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে। ভোট গণনা শেষে বিকাল ৪:৩০ টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি মৃন্ময় মণ্ডল, দ্বিতীয় সহ-সভাপতি হাবিবা রহমান এবং তৃতীয় সহ-সভাপতি ইফতেখার মাহমুদ লাবিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অর্পিতা সাহা ও দেবজ্যোতি দে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সালমান আমিন এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বৃষ্টি দাস।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ খায়রুল হোসাইন ইয়ামিন, সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে মোঃ আসিফ ইকবাল, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে মোঃ মোরশেদ জামিল শাফি, ম্যানেজিং এডিটর হিসেবে মোঃ দেলোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ শামীম শেখ, ক্লাব প্রশাসন পরিচালক হিসেবে এস. এম. আমিনুল ইসলাম, ক্লাব সার্ভিস পরিচালক হিসেবে মোঃ ফয়সাল ইকবাল, কমিউনিটি সার্ভিস পরিচালক হিসেবে মোঃ আলামিন ইসলাম, আন্তর্জাতিক সার্ভিস পরিচালক হিসেবে হোসাইন আল মাহমুদ সাজিদ এবং পেশাগত সার্ভিস পরিচালক হিসেবে হাসিন আক্তার অলিভ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে প্রিয়া দাস, মোঃ শিফাত আহমেদ সানি, মোছাঃ তাহমিনা খাতুন, মোবারক হোসাইন, মোঃ মিলন মিয়া, মোঃ এমদাদ উল্লাহ বধান, মোছাঃ তাজমিম আক্তার, তাসমিয়া তাহশিন প্রথোমা, হাসান ইবনে নূর, মোঃ শাহিন শেখ এবং মেহেদী হাসান এরাজ অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাশফি চৌধুরী অরিন বলেন, “রোটার‍্যাক্টের মূল শক্তি তরুণদের সক্রিয় অংশগ্রহণ। ‘Service Above Self’ বা নিজের আগে সেবা, এই আদর্শকে সামনে রেখে আমরা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর আমরা অগ্রাধিকার দেব। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে ক্লাবকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের সব কার্যক্রমে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং স্পনসর রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমজীবী ঐক্য পরিষদের শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


শ্রমজীবী ঐক্য পরিষদের শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান

শ্রমজীবী ঐক্য পরিষদ (সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটি) সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হয়রানি বন্ধ করার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সম্মানজনক নতুন মজুরি কাঠামোর ঘোষণার দাবিতে। একই সঙ্গে শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মস্থলে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়, যাতে শিল্পের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

এই সংবাদ সম্মেলন মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাভার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১২টি শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।

সংবাদ সম্মেলনে গার্মেন্টস শিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করার জন্য শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমাইয়া ইসলাম।

লিখিত বক্তব্যে নেতারা উল্লেখ করেন, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং বেআইনি পদক্ষেপ গ্রহণে তারা গভীরভাবে ব্যথিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের প্রতি কোনো প্রকার বেআইনি বা মানবাধিকার পরিপন্থি কার্যক্রম না চালানোর জোর আহ্বান জানান তারা।

নেতারা আরও উল্লেখ করেন, সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন— চলমান শ্রম অসন্তোষে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর জন্য সাধারণ শ্রমিকরা দায়ী নন এবং সরকার এসবের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে ঐক্য পরিষদের নেতারা বলেন, শ্রম অসন্তোষের নেপথ্যে যৌক্তিক কারণ থাকলেও কোনো অনাকাঙ্ক্ষিত নাশকতামূলক কর্মকাণ্ডে শ্রমিকরা জড়িত নন। তাই শ্রমিক সমাজকে শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরে উৎপাদনে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে সরকার ও মালিকপক্ষের প্রতি ৫ দফা দাবি উত্থাপন করা হয়:

দাবিগুলো হলো-

> অবিলম্বে গ্রেপ্তার করা সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

> চলমান শ্রম অসন্তোষের অজুহাতে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না।

> শ্রমিক নেতাদের ওপর যেকোনো ধরনের হয়রানি, নির্যাতন ও নজরদারি/গোয়েন্দা তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

> অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বান করে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের সম্মানজনক নতুন মজুরি ঘোষণা করতে হবে।

> ইতোমধ্যে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং ব্ল্যাকলিস্ট বা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে শ্রমিক হয়রানি চিরতরে বন্ধ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হয়রানি ও দাসত্বের অভিযোগে নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


হয়রানি ও দাসত্বের অভিযোগে নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় মার্কিন পপতারকা ও গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, যিনি নব্বইয়ের দশকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বজুড়ে 'পপ প্রিন্সেস' হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রতি, এই পপসম্রাজ্ঞী তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন।

পপতারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র শেয়ার করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পরিবারের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন আচরণের কথা উল্লেখ করে নতুন পরিবার খুঁজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে সেই পোস্টে ব্রিটনি স্পিয়ার্স লিখেছেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’

তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটনি স্পিয়ার্স। তিনি উল্লেখ করেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’

এর আগে, একটি ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এ পপতারকা। সেখানে অভিযোগ করে গায়িকা বলেন, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাকে ইচ্ছা করে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন ব্রিটনি স্পিয়ার্স।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%