ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মিমির গৃহসহকারী বুল্টি: ‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’


মিমির গৃহসহকারী বুল্টি: ‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’

টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কখনও কমেনি। প্রেম ও বিয়ের বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও, এবার তিনি ভিন্ন কারণে সংবাদ শিরোনামে এসেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে তার পাশে থাকা গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশংসা অর্জন করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি মঞ্চানুষ্ঠানে মিমি তার গৃহসহকারী বুল্টিকে সঙ্গে নিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন। মঞ্চে বুল্টিকে জড়িয়ে ধরে দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, "১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার চেয়েও মনে হয় এই বাচ্চাটা আমাকে বেশি বোঝে।"

মিমির এই আবেগঘন বক্তব্য উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। শুধু তাই নয়, বুল্টির পরিবারের সদস্যদের প্রতি নিজের আন্তরিকতার পরিচয়ও দেন অভিনেত্রী।

আরও পড়ুন: হয়রানি ও দাসত্বের অভিযোগে নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

মিমি জানান, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার আবদার করেছেন। তাই মঞ্চে তিনি তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার কথাও উল্লেখ করেন। বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতো গুরুত্ব দেওয়ার বিষয়টি তার কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে।

দীর্ঘদিন ধরে মিমির সঙ্গে রয়েছেন বুল্টি। অভিনেত্রীর সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা বিপদের সময়ে ছায়ার মতো পাশে থেকেছেন তিনি। মিমির পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন বুল্টি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই মিমির সঙ্গে তার ছবি দেখা যায়।

মিমির এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্য ও বুল্টির প্রতি সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

নব্বইয়ের দশকের হলিউডের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এরিকা এলেনিয়াক আবারও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিলেন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এ লাইফগার্ড শনি ম্যাকক্লেইন চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

এবার তিনি অভিনয়ের পরিবর্তে অনলি ফ্যানস প্ল্যাটফর্ম থেকে আয়ের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। মাত্র তিন মাসের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে তার আয় প্রায় তিন লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, এভাবে আয় অব্যাহত থাকলে আগামী এক বছরে তার আয় ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে।

সম্প্রতি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে এরিকা এলেনিয়াক অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, 'প্রথমবার অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভাবলে মনে হয়েছিল— বিষয়টি আমার একদমই ভালো লাগবে না। কিন্তু এখন বলতে পারি, আমি এটি দারুণ উপভোগ করছি। এর মাধ্যমে আশির দশক থেকে আমার ক্যারিয়ার অনুসরণ করা অনেক মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।'

এরika এলেনিয়াক আরও বলেন, ‘অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর এতটা আবেগের সঙ্গে বিষয়টি জড়িয়ে যাবে, তা কখনো ভাবতেই পারেননি তিনি। জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা এবং আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে। এ অভিজ্ঞতা আমার জীবনে অনেক আনন্দের বার্তা নিয়ে এসেছে।'

তিনি উল্লেখ করেন, ‘এত বছর পরও যে মানুষ আমার পাশে রয়েছেন, সেটি আমার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। কেউ কেউ আমার ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই আমাকে অনুসরণ করছেন। তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করেছে।'

প্রথমে তিনি ভেবেছিলেন, ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি মজার মাধ্যম হিসেবে অনলি ফ্যানসে যুক্ত হবেন। ‘বেওয়াচ’-এ সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন তিনি। কিন্তু এখন নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এরিকা এলেনিয়াক। এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর তেমন নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়নি তাকে।

এরika এলেনিয়াক বলেন, ‘মানুষের কাছ থেকে এত উষ্ণ অভ্যর্থনা পাব, তা কখনোই ভাবিনি। অনেকে উৎসাহ দিয়েছেন, নিজের মতো উপভোগ করতে বলেছেন। অবশ্য সব জায়গাতেই কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করে থাকে। আমি সেগুলো এড়িয়ে চলি।'

টিএমজেডের তথ্যানুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করছিলেন এরিকা এলেনিয়াক। বর্তমানে তার আয় সেই অঙ্কের চেয়ে অনেক বেশি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ত্বকের পরিবর্তনে প্রকাশিত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ত্বকের পরিবর্তনে প্রকাশিত হতে পারে

ব্রেস্ট বা স্তন ক্যান্সার সম্পর্কে শুনলে সাধারণত স্তনের ভিতরে শক্ত লাম্পের উপস্থিতি মনে আসে। তবে, স্তন ক্যান্সার সবসময় লাম্পের মাধ্যমে শুরু হবে এমনটি বলা যায় না।

সাম্প্রতিক গবেষণার ফলাফল নির্দেশ করে, প্রায় ১০ শতাংশ স্তন ক্যান্সার রোগীর ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ টিউমার নয়, বরং ত্বকের সাধারণ পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। শুধু তাই নয়, স্তন ক্যান্সারের চিকিৎসার ফলে প্রায় ৯৪ শতাংশ রোগীর ত্বক, চুল এবং নখে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিবর্তন দেখা দিলে প্রথম থেকেই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।

ত্বকে কী ধরনের পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া উচিত?

ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-এর তথ্য অনুযায়ী, সাধারণত যে কোনও একটি স্তনে এই পরিবর্তনগুলি দেখা যায়।

ত্বকের রং পরিবর্তন বা স্থায়ী র‍্যাশ: স্তনের ত্বকে কালচে বা লালচে ছোপ পড়া, যা দীর্ঘ সময় ধরে সারছে না।

কমলালেবুর খোসার মতো ত্বক: স্তনের ত্বক ফুলে যাওয়া, উষ্ণ ভাব অনুভূত হওয়া কিংবা ত্বক ছোট ছোট ছিদ্রসহ কমলালেবুর খোসার মতো কুঁচকে যাওয়া।

নিপল বা স্তনবৃন্ত ভিতরে ঢুকে যাওয়া: নিপলের আকৃতিতে হঠাৎ পরিবর্তন আসা বা স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া।

সব ক্ষেত্রে এই পরিবর্তন ক্যান্সারের লক্ষণ নাও হতে পারে, তবে লক্ষণ যদি স্থায়ী হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ত্বকের এই লক্ষণগুলি বিশেষত ‘ইনফ্লেমেটরি ব্রেস্ট ক্যান্সার’-এর ক্ষেত্রে বেশি দেখা যায়। এটি একটি বিরল কিন্তু মারাত্মক আক্রমণাত্মক ক্যান্সার।

ম্যামোগ্রামে ধরা না পড়া: যেহেতু আইবিসি-তে কোনও শক্ত লাম্প তৈরি হয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণ ম্যামোগ্রামের মাধ্যমে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।

এগজিমা বা ইনফেকশন ভেবে ভুল করা: চিকিৎসকরা অনেক সময় এটিকে সাধারণ স্তনের ইনফেকশন বা এগজিমা মনে করেন। অ্যান্টিবায়োটিক খেয়েও যদি র‍্যাশ বা ফোলা ভাব না কমে, তখন ‘পাঞ্চ বায়োপসি’-র মাধ্যমে রোগ শনাক্ত করা হয়।

ক্যান্সারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া

রেডিয়েশন থেরাপি ও ত্বকের জ্বালা: রেডিয়েশনের ফলে ত্বক লাল হয়ে যেতে পারে। অনেক সময় এটি সানবার্নের মতো মনে হয়। চুলকানি ও ফোসকা পড়তে পারে। এই সময়ে গন্ধহীন মাইল্ড ময়শ্চারাইজ়ার এবং সুতির পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

চুল পড়ে যাওয়া ও মানসিক চাপ: ক্যান্সারের চিকিৎসা চলাকালীন প্রায় ৭০% রোগী বড় একটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চুল ঝরা। কেমোথেরাপির সময় ‘স্ক্যাল্প কুলিং’ প্রযুক্তির ক্যাপ ব্যবহার করলে প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে এই ধরনের সমস্যা এড়ানো যায়।

ভ্রু ও পাপড়ির যত্ন: কেমোর প্রভাবে ভ্রু ও পাপড়ি পাতলা হয়ে যেতে পারে। তবে চিকিৎসা শেষে মাইনক্সিডিল বা বিশেষ থেরাপির সাহায্যে এই সমস্যা দূর করা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের নিয়োগ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বর্তমানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করছেন। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং তার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে অবস্থিত। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক কারণে অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরেও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রদান করে। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাট, ৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাগেরহাটে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বাগেরহাটে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই মিছিলটি জেলার খানজাহান আলী মাজার এলাকার খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দের আবহ ছিল।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%