ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ


আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : তৈরি পোশাক (আরএমজি) খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করতে আলোচকরা সবুজ বিনিয়োগ সম্প্রসারণ, পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি পোশাক প্রস্তুতকারকদের জন্য অর্থায়ন সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

তারা উল্লেখ করেন, পোশাক খাতের সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত আনুমানিক ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন।

আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের আরএমজি খাতে সবুজ অর্থায়নের পথ উন্মোচন’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা সভায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন। লাইটক্যাসল পার্টনার্স ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের বড় প্রতিশ্রুতি, বাংলাদেশের সামনে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। তিনি পোশাক শিল্পকে পরিবেশবান্ধব করতে টেকসই অর্থায়নের সুযোগ সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও জোরালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

আলোচনা পর্বে বক্তারা অর্থায়নের শর্ত ও প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সরকারের সহায়তায় ঋণ নিশ্চয়তা ব্যবস্থা চালু করার এবং সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানান।

তারা ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি গ্রহণে পর্যাপ্ত আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বক্তারা বলেন, জ্বালানি দক্ষতা ও পরিবেশবান্ধব উৎপাদনে অধিক বিনিয়োগ পোশাক খাতকে ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন: প্রাইজবন্ড কী এবং কেন কিনবেন?

তারা আরও বলেন, টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। একই সঙ্গে নারী পোশাক শ্রমিকদের জীবিকা ও কল্যাণ সুরক্ষা এবং সব আকারের কারখানার জন্য সবুজ অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালটেন্ট শৌমিক শাহরিয়ার পোশাক খাতের সবুজ বিনিয়োগে অর্থায়নের ঘাটতি, অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জালো নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরিয়া লোপেজ, সিটি ব্যাংক পিএলসির মোল্লা করিমুল ইসলাম তুহিন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাজমুল হক, শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের তাইফ হোসেন এবং ব্র্যাক ব্যাংক পিএলসির তাশমীম মুনতাজির চৌধুরী।

‘অপরাজিতা ফেজ-২: আরএমজি ইকোসিস্টেমে নারীদের জন্য ন্যায্য রূপান্তর’ কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন ও সিওএসের সহায়তায় পরিচালিত কর্মসূচিটিতে এশিয়া ফাউন্ডেশন মূল সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করছে। কর্মসূচির আওতায় লাইটক্যাসল পার্টনার্স ‘বুনন ২০৩০’ শীর্ষক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার লক্ষ্য তৈরি পোশাক খাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা।

আরও পড়ুন: বাংলাদেশ এলডিসি উত্তরণে পেল তিন বছর সময়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : সরকার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পত্রে এই তথ্য জানানো হয়। নির্ধারিত দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেলের দাম হবে ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। সেই সময়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বৃদ্ধি করে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বৃদ্ধি করে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অক্টোবর মাসেও জ্বালানি তেলের এই দাম বহাল রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোরিয়াসিস ছোঁয়াচে নয়, চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিএমইউ উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


সোরিয়াসিস ছোঁয়াচে নয়, চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব: বিএমইউ উপাচার্য

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, সোরিয়াসিস একটি ছোঁয়াচে রোগ নয়। আধুনিক চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

আজ বৃহস্পতিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, সোরিয়াসিস ত্বকে দৃশ্যমান হওয়ায় আক্রান্ত ব্যক্তিরা পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বৈষম্য ও অবহেলার শিকার হন। কিন্তু এটি কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। আক্রান্তদের প্রতি এমন আচরণ করা উচিত নয়, যাতে তারা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।

তিনি আরও বলেন, সোরিয়াসিসে আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশের আর্থ্রাইটিস হতে পারে। প্রাথমিক পর্যায়ে এ সমস্যা শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে চিকিৎসা না হলে আর্থ্রাইটিস জটিল ও ক্ষতিকর হয়ে উঠতে পারে এবং অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে সোরিয়াসিসের চিকিৎসায় আধুনিক পদ্ধতি এসেছে। এসব চিকিৎসা নিশ্চিত করা গেলে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারবেন। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটি।

সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লক, সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।

পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর লেকচার হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বিএমইউর পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।

শোভাযাত্রায় বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ এবং সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হকসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাদের মধ্যে অনেকে অনলাইনে যুক্ত হয়ে সোরিয়াসিসের চিকিৎসা ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে ঢাকা পুলিশ অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


তেজগাঁও বিভাগে ঢাকা পুলিশ অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

ডিএমপির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার এই গ্রেপ্তার অভিযান সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শেরেবাংলা নগর থানায় ২০ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, তেজগাঁও থানায় ১০ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ : কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে মো. সোহান (২১) ও নার্গিস আক্তার নামের দুইজনকে গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে জিম্মি থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার দুপুরে দুই অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের অজুহাতে ভিকটিম মো. সামিউল ইসলাম (২৮) কে কৌশলে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রাখে। সেখানে তার ছবি ও ভিডিও ধারণ করে স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করা হয় এবং তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।

ভিকটিমের বড় ভাই এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করলে কামরাঙ্গীরচর থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মো. সোহানকে গ্রেপ্তার করে। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকেও গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%