ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ এলডিসি উত্তরণে পেল তিন বছর সময়


বাংলাদেশ এলডিসি উত্তরণে পেল তিন বছর সময়

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য আরও তিন বছরের সময় পেয়েছে। এই বাড়তি সময়ের মধ্যে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, রফতানি সুবিধাগুলো কাজে লাগানো, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক অবস্থানকে শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চীন ও উরুগুয়ের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদ।

জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের এক সভায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সময় বাড়ানোর এই প্রস্তাব উত্থাপন করা হয়। ওই সভায় সভাপতির আসনে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার ২০২৬ পাচ্ছেন ১৪ জন: আমিনুল হক

বিভিন্ন দেশের সমর্থনে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর ফলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করছেন এবং বর্তমানে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ কে এম ওয়াহিদুজ্জামান মন্তব্য করেন, "এ সিদ্ধান্তের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে চাই।" তিনি উল্লেখ করেন, বিএনপি যখন বিরোধী দলের রাজনীতি করছিল, তখন তারেক রহমান প্রথম উপলব্ধি করেন যে, যথাযথ প্রস্তুতি ছাড়া এবং দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর আগে এলডিসি থেকে উত্তরণ দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তবে নির্বাচনের পূর্বে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নেয় বিএনপি। সেই অনুযায়ী কাজ শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, "বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছে।" তিনি যোগ করেন, বাংলাদেশের জাতিসংঘ মিশনের কর্মকর্তারাও অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবারই ভালো ভূমিকা ছিল।

আরও পড়ুন: নেতানিয়াহুর সরকার ঝুলে আছে, আরবরাই ‘কিংমেকার’

জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা জোরদার, রফতানি প্রতিযোগিতা বৃদ্ধি এবং কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পাবে। পাশাপাশি এলডিসিভুক্ত দেশ হিসেবে পাওয়া আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যিক সুবিধাগুলো কাজে লাগানোর জন্য বাড়তি সময় পাবে।

সংশ্লিষ্টরা বলছেন, এলডিসি তালিকা থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ এমন সময়ে বাড়তি সময় পেয়েছে, যখন অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ডে আরও গতি আসতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে তিন পরিবর্তন, মালিঙ্গা দায়িত্ব ছাড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ এম


মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে তিন পরিবর্তন, মালিঙ্গা দায়িত্ব ছাড়ছেন

আইপিএলের আগামী আসরের প্রস্তুতির অংশ হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স কোচিং স্টাফে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে। তিন কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, পারাস মাহামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন আর মুম্বাইয়ের সঙ্গে থাকছেন না। এই তথ্যটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে, এই তিন কোচের স্থলাভিষিক্ত কারা হবেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি মুম্বাই। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি। তার পরিবর্তে নতুন প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডকে নিয়োগ দেয়া হয়েছে।

মালিঙ্গা খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের হয়ে চারটি আইপিএল শিরোপা জয় করেছেন। তিনি ২০২৩ সালের অক্টোবরে কোচিং স্টাফে যোগদান করেন। অন্যদিকে, ২০২৫ আসরের আগে বোলিং কোচ হিসেবে মাহামব্রে এবং ফিল্ডিং কোচ হিসেবে হপকিনসনকে নিয়োগ দেয়া হয়েছিল।

মাহামব্রের মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক দীর্ঘকালীন। তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে কাজ করেছেন এবং গত আসরের আগে দ্বিতীয়বারের মতো দলে ফিরেছিলেন।

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের প্রথম দল হিসেবে পাঁচবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। তবে সাম্প্রতিক সময়ে তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। গত ছয় আসরে তারা একবারও ফাইনালে উঠতে পারেনি। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিলেও, ২০২৪ সালে দশম এবং সর্বশেষ আসরে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ অক্টোবর মণিপুরে মহাসমাবেশের ডাক, কুকিদের সঙ্গে সংঘর্ষবিরতি বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ এম


৩১ অক্টোবর মণিপুরে মহাসমাবেশের ডাক, কুকিদের সঙ্গে সংঘর্ষবিরতি বাতিলের দাবি

কুকিদের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি বাতিল, সংঘাতের অবসান এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য সরকারের ওপর চাপ বাড়াতে আগামীকাল ৩১ অক্টোবর মনিপুরের রাজধানী ইম্ফলে একটি মহাসমাবেশের আয়োজন করেছে একাধিক সংগঠন।

মহাসমাবেশের ডাক দিয়েছে কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি), জয়েন্ট ট্রাইব কাউন্সিল, নাগা হিউম্যানিটারিয়ান এড কমিটি, ফুটহিলস্ নাগা কোঅর্ডিনেশন কমিটি এবং নাগা পিপলস ইউনিয়ন। ইউনাইটেড নাগা কাউন্সিলও এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে আসাম রাইফেলসের পরিবর্তে অন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে।

অন্যদিকে, কাংপোকপির সিংদাই এলাকার শতাধিক বাস্তুচ্যুত ব্যক্তি এবং কুকি-জো নারীরা গ্রেফতার হওয়া তিন কুকির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেন। খোংবাল ঘটনায় তিন মেইতেই কাঠুরিয়ার মৃত্যুর পর ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

এদিকে কুকি-জো কাউন্সিল পৃথক প্রশাসনের দাবি আরও জোরালো করেছে। সংগঠনটির দাবি, ২০২৩ সালের মে মাস থেকে আড়াইশোর বেশি কুকি-জো নিহত এবং ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে জানিয়েছে, কুকিদের নিরাপত্তা নিশ্চিত করা ও রাজনৈতিক সংলাপে অগ্রগতি না হলে কুকি-জো বিধায়কদের সরকার থেকে সরে আসতে বলা হতে পারে।

রাজনৈতিক বিতর্ক নাগা উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখোর মন্তব্যের মাধ্যমে আরও তীব্র হয়েছে। তিনি অভিযোগ করেছেন, সহ-উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেনের স্বামীর নেতৃত্বাধীন কুকি ন্যাশনাল ফ্রন্ট ছয় নাগা ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িত ছিল। দিখো জানান, আটজন নাগা বিধায়ক ইতোমধ্যেই নেমচা কিপগেনের বিরুদ্ধে পদক্ষেপ এবং কুকি জঙ্গিদের সঙ্গে থাকা সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের দাবি তুলেছেন।

তিনি আরও বলেন, এমন হিংসা অব্যাহত থাকলে আগামী বছরের বিধানসভা নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়তে পারে।

এদিকে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য ইম্ফল সফর করেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ। তিনি বরিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শান্তি ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। পরে তার সঙ্গে বৈঠক করেন আসাম রাইফেলসের ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা। দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথ অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। তেংনৌপাল জেলার মোরে ও চংজাং এলাকা পরিদর্শন করে ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতার নির্মাণ এবং নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন লাখেরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ এম


অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি অনলাইনে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনামের প্রবণতা এবং অপসাংবাদিকতা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি মন্তব্য করেন, সস্তা জনপ্রিয়তার জন্য মূল ঘটনা আড়াল করে এ ধরনের চর্চা বৃদ্ধি পাচ্ছে।

নিজেকে সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে দীঘি জানান, সাংবাদিকতার প্রথম নীতিই হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত না করে প্রশ্ন করা। কিন্তু বর্তমানে চটকদার ক্যাপশন এবং সংবেদনশীল শিরোনাম ব্যবহার করে খবরের মূল বিষয়বস্তু পরিবর্তন করা হচ্ছে।

গণমাধ্যমের প্রতি তার শ্রদ্ধার কথা জানিয়ে দীঘি বলেন, তার নানা ছিলেন সাংবাদিক। মরহুম মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। নিকটজনদের মধ্যে অনেকেই এ পেশায় যুক্ত আছেন। তাই বর্তমান এই অপেশাদার চর্চা তাকে কষ্ট দেয়।

তিনি আরও বলেন, এখন নিয়ম না মেনে মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও দিয়ে চটকদার কনটেন্ট তৈরি করা হচ্ছে। ভিউ বাড়ানোর জন্য সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হচ্ছে, যা পাঠক ও দর্শকদের বিভ্রান্ত করছে।

উল্লেখ্য, দীঘি ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১২ সাল পর্যন্ত তিনি ৩৬টি সিনেমায় কাজ করেন। পরে পড়াশোনার জন্য বিরতি নিয়ে তিনি আবারও নায়িকা হিসেবে ফিরে আসেন। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। বর্তমানে তার অভিনীত ‘বিদায়’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ এম


হরমুজে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ইরানের সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সাগরে পুঁতে রাখা মাইন আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ থেকে মাইন অপসারণ করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে চলাচল করার চেষ্টা করার সময় তিনটি তেলবাহী জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।

পরে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বদিকে আরও একটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণে আগুন লাগে। দাবি করা হয়েছে যে, জাহাজটি ‘নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায়’ চলাচল করছিল।

আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

তবে এসব ঘটনার সুনির্দিষ্ট সময় এবং জাহাজগুলোর পতাকাবাহী দেশ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বৃহস্পতিবার গভীর রাতে জানায়, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর তারা পেয়েছে।

এর আগে একই এলাকায় আরও দুটি ঘটনার খবর দিয়েছিল সংস্থাটি। এর মধ্যে একটি ছিল সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর আগুন ধরে ডুবে যায় একটি ঐতিহ্যবাহী আরবীয় নৌযান। অন্যটি ছিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় অজ্ঞাত কোনো বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী জাহাজ।

গত কয়েক সপ্তাহে ইরান একাধিক জাহাজ সাগরে পুঁতে রাখা মাইনে আঘাত পাওয়ার খবর জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে দাবি করে, নৌযান চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

তবে বৃহস্পতিবার এই দাবি চ্যালেঞ্জ করেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘হরমুজ থেকে মাইন অপসারণের দাবির পক্ষে বিবৃতি নয়, স্বাধীন প্রমাণ দেখান।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহণ করা হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা করছে। রোববার সেন্টকম জানায়, গ্রীষ্মকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

ইরানের অবস্থান, ওমান উপকূলঘেঁষা দক্ষিণাঞ্চলীয় করিডর দিয়ে জাহাজ চলাচল অননুমোদিত।

বৃহস্পতিবারের বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালির অননুমোদিত পথটি মাইন পুঁতে বিপজ্জনক করে রাখা হয়েছে। এসব পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। সামাজিক মাধ্যমে সেন্টকমের বিভ্রান্তিকর দাবিতে তাদের কান দেওয়া উচিত নয়।’

এদিকে পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন জব্দ করার দাবিও করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে এক অভিযানে আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সফলভাবে যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি ড্রোন জব্দ করেছে।

সূত্র: আলজাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%