ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলায় আহত ৭


ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনায় সৌদি হামলায় আহত ৭

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দর ও তেল স্থাপনায় সৌদি আরবের হামলায় সাতজন আহত হয়েছেন। এ তথ্য জানায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার।

হুথি গোষ্ঠী, যা ইরান দ্বারা সমর্থিত, দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে এই সংঘাত অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপি সানা থেকে এ খবরটি জানায়।

আরও পড়ুন: ফিনল্যান্ডে সিঙ্গেলদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ

হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের রস ঈসা বন্দরে হামলায় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া বাজিল জেলার একটি তেল স্থাপনায় হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে ইয়েমেনে সংঘটিত ধারাবাহিক যুদ্ধাপরাধের তালিকায় এসব হামলা নতুন করে যুক্ত হচ্ছে।’

এর আগে হুতিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানায়, সৌদি আরব রস ঈসা বন্দরের একটি জেটি ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

হুতিদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় সমুদ্রবন্দর হোদেইদা। এটি তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে খাদ্য ও ত্রাণ সরবরাহের অন্যতম প্রধান প্রবেশপথ।

আরও পড়ুন: অবৈধ আকামাধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার

শহরটির উত্তরে অবস্থিত রস ঈসা বন্দর দিয়ে তেল আমদানি ও মজুত করা হয়।

হুতি গণমাধ্যম আরও জানায়, রোববার একই প্রদেশে হোদেইদা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদেও হামলা চালানো হয়েছে। এদিকে, এলাকার দুই বাসিন্দা এএফপিকে জানান, তারা সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ব্যবহৃত ‘গুরুত্বপূর্ণ সম্পদ নিষ্ক্রিয় করতে’ তারা একটি ‘নির্ভুল সামরিক অভিযান’ চালিয়েছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে ২০২২ সালে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে। সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের আকাশসীমা উপেক্ষা করে হুতিরা ইরানের একটি বিমানকে রাজধানী সানায় অবতরণের অনুমতি দেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। এর পরপরই ধারাবাহিক হামলা শুরু হয়।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

জাতিসংঘ জানায়, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লক্ষাধিক মানুষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫, মামলা ৬২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫, মামলা ৬২

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৪০৫ জনকে গ্রেফতার করেছে। এই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ে দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৭ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ২০ জন, রমনা বিভাগে ১৭ জন, ডিবি থেকে ৬ জন এবং এসআরইউ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালীন গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, ১ জন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আদালত নির্দেশ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী এবং সম্পাদক এম শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। এই অভিযোগের সঙ্গে এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের একটি অভিযোগ যুক্ত করা হয়।

অনুসন্ধান চলাকালীন এম শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা ব্যাংক হিসাবগুলো স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন। যদি তারা এতে সফল হন, তবে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এম শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা আবশ্যক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, অনির্দিষ্ট সময়ে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর আঘাত’ হানতে হতে পারে।

এটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রোববার আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের অভিযান এখনো শেষ করিনি। এর একমাত্র কারণ হলো, আমি সদয় হতে চাই। সম্ভব হলে আমি এসব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করতে চাই। কিন্তু আমাদের একপর্যায়ে তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাফির স্বপ্ন এখন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


রাফির স্বপ্ন এখন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক

আসিফ মাহমুদ তপু

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬  : মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের সুইমিংপুলের নীল জলরাশিতে রাফি যেন হয়ে উঠেছিলেন অদম্য। তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠার ক্ষমতা কারোর ছিল না। নিজেকে যেন তিনি নিজেই চ্যালেঞ্জ করছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা সাঁতারুর খেতাব অর্জন করেছেন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি। রাজবাড়ীর এই তরুণ তুর্কি টানা চতুর্থবারের মতো জাতীয় সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা হলেন।

রাফি জানান, গত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণের ফলে তার পারফরমেন্সের উন্নতি ঘটেছে। তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের স্বপ্ন দেখছেন।

বাসসের সাথে আলাপকালে ২২ বছর বয়সি রাফি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি খেলতে চাই। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আমি স্বপ্ন দেখছি। এজন্য পারফরমেন্সের আরও উন্নতি করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এজন্য পরিশ্রম ও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিজেকে তৈরি করছি।’

রাফি জানান, ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করা তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা অর্জন। তিনি বলেন, ‘২০২৪ সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করাই এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় অর্জন। তখন আমি এখনকার মত এত ইভেন্টে আধিপত্য করতে পারতাম না। এখন আস্তে আস্তে ভালো করছি। অলিম্পিকে অংশ নেবার স্বপ্ন প্রতিটি ক্রীড়াবিদেরই থাকে, বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে অংশ নেয়া এবং সেখানে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। এরপর থাইল্যান্ডের সাউথ এশিয়ান গেমসে যে রেকর্ড করলাম, সেটাও আমাদের বিশেষ প্রাপ্তি। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে সাউথ এশিয়ান রেকর্ড করেছি। এই সাফল্য আমাকে অনুপ্রেরণা দিচ্ছে।’

৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় রাফি মোট ৭টি স্বর্ণপদক জিতেছেন। এর মধ্যে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ৫০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪০০ মিটার মিক্সড মিডলে রিলে’তে রেকর্ড গড়েন রাফি।

পারফরমেন্সের উন্নতির পেছনে রহস্য জানাতে গিয়ে রাফি বলেন, ‘আমি বিগত দুই বছর থাইল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছি। পারফরমেন্স ভালো হওয়ায়, থাইল্যান্ড থেকে ফ্রান্সে ট্রেনিং করার সুযোগ পাই। ফ্রান্সে বিশ্ব মানের অনেক সাঁতারু আছে। সেখানে তাদের সাথে প্রশিক্ষণ নিয়েছি। সেখানে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। অভিজ্ঞতা হয়েছে, যা প্রতি মুহূর্তে কাজে লাগাতে পারছি।’

৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৫.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন রাফি। আগের রেকর্ডটিও তার ছিল, ২০২৫ সালের আসরে ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকের পারফরমেন্স দেখে নিজেই অবাক হয়েছেন রাফি, ‘৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক আমার প্রিয় ইভেন্ট, সেখানে আমি স্বর্ণপদক পেয়েছি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে যে টাইমটা হয়েছে এটা আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, আশা করিনি যে, এত ভালো টাইম হবে। এমন ফলাফল দেখে আমি প্রথমে অবাক হয়েছি। তবে আমার খুব খুশি লাগছিল। আমি বিশ্বাস করি এই ফলাফল আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমার পারফরমেন্সে উন্নতি হয়েছে এবং এটি আমার জন্য ইতিবাচক দিক। সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবল ইচ্ছা আছে সেটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।’

মাত্র আট বছর বয়সে সড়ক দূর্ঘটনায় বাবাকে হারান রাফি। ২০১৬ সালে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ‘সেরা সাঁতারুর খোঁজ’-এ অংশ নিয়ে মূল পর্যায়ে খেলার সুযোগ পান তিনি। সাঁতার ফেডারেশনের ক্যাম্পে নিজের জাত চেনান রাফি।

তিনি বলেন, ‘গ্রামে মাত্র তিন বছর বয়সে প্রথম সাঁতার শিখেছি। ২০১৬ সালে ‘সেরা সাঁতারুর খোঁজে’র মাধ্যমে আমি প্রথম প্রতিযোগিতামূলক পর্যায়ে এসেছি। আমি যখন সাঁতারে আসি, তখন বুঝার চেষ্টা করি, তখন থেকেই ইচ্ছা জাগে দেশের মধ্যে সেরা সাঁতারু হবো। নৌবাহিনী হচ্ছে অনেক সাঁতারুর কাছে আইকনিক দল। সেই সুবাদে নৌবাহিনীতে যোগ দেই।’

রাফি তরুণদের সাঁতারে এগিয়ে আসার পরামর্শও দিয়েছেন। এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি, ‘আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রাম-গঞ্জে অনেক ছোট বয়স থেকেই সবাই খেলার ছলে বা আনন্দ মজা করতে করতে সাঁতার শুরু করে। কিন্তু পেশাগতভাবে আমরা অনেক দেরিতে সাঁতার শুরু করি। কিন্তু বিদেশে ছোটবেলা থেকেই সাঁতারকে পেশা হিসেবে নিয়ে একজন সাঁতারু সেভাবেই নিজেকে তৈরী করেন। তাদের অভিভাবকরা সাঁতার নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে। সন্তানদের অনেক বেশি উৎসাহ দেয়। আমি মনে করি, আমাদের দেশে যদি অভিভাবকরা উৎসাহ দেয়, তাহলে অনেক সাঁতারু পাওয়া যাবে, যা দেশের জন্য ভালো হবে।’

ডিসেম্বরে চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড অ্যাকুংয়াটিক্স সুইমিং চ্যাম্পিয়নশিপ (২৫ মিটার) অনুষ্ঠিত হবে। বৈশ্বিক আসরের ১৮তম সংস্করণে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালে খেলার লক্ষ্য রাফির।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%