ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

শিক্ষামন্ত্রী টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন


শিক্ষামন্ত্রী টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমি’র ২৫তম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী কৃষি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, ‘কৃষি উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বরং সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মেলানো। কিভাবে একই জমিতে অধিক উৎপাদন, কম খরচ, উন্নত মান এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা যায়- সে বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’

আরও পড়ুন: উলশী-যদুনাথপুর প্রকল্পের ৫০ বছর: গ্রামীণ উন্নয়নে স্বেচ্ছাশ্রমের উদাহরণ

তিনি উদ্ভাবন ও গবেষণার ফল কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর ওপর জোর দিয়ে বলেন, প্রতিবছর বিজ্ঞানী ও গবেষকরা অনেক গবেষণাপত্র প্রকাশ করেন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। তবে সেই উদ্ভাবনের সুবিধা বাস্তবে কতজন কৃষকের কাছে পৌঁছাল, তা সবসময় বিবেচনায় রাখতে হবে।

মন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হতে হবে না; বরং উদ্ভাবন, আধুনিক সমস্যার সমাধান ও সামগ্রিক কৃষি খাতের রূপান্তরের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।

ড. মিলন বলেন, কৃষি যন্ত্রপাতি পরিচালনা, আধুনিক সেচ প্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে দক্ষ জনবল প্রয়োজন। আর এ ধরনের দক্ষতা তৈরির ক্ষেত্রে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমির সভাপতি ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটির (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম।

আরও পড়ুন: লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন করলেন ড. লতিফুল ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেফতার, মামলা ২৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেফতার, মামলা ২৯

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানায় শুক্রবারের এই অভিযানে গ্রেফতারকৃতদের সঙ্গে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৬৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৭৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালীন উদ্ধার করা হয় ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, পাচটি মোবাইলফোন, দু’টি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা এবং দু’জন ভিকটিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায়, এক পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায়, এক পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণের সময় ওই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে চলার এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওমানে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে। এই ১৫ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন ফরিদ হাসান ফয়সাল, এবং তার সহকারী হিসেবে রয়েছেন আহসান আল মুমিন।

যুব এশিয়া কাপের সূচনা হবে ৫ নভেম্বর থেকে। ‘বি’ গ্রুপে অবস্থানরত বাংলাদেশ ওইদিনই তাদের মিশন শুরু করবে। যুবা টাইগাররা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। এরপর ৭ নভেম্বর তারা শ্রীরঙ্কার এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। গ্রুপপর্ব শেষে দুটি গ্রুপের সেরা দুটি দল মিলিয়ে মোট ৪টি দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর এবং ফাইনাল হবে ১৪ নভেম্বর।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ২০২৩ এবং ২০২৪ সালে টানা দুবার শিরোপা জিতেছে। যুবা টাইগাররা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সর্বাধিক শিরোপাজয়ী দল হিসেবে পরিচিত। ভারত সর্বাধিক ৮ বার চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

দলের সদস্যরা হলেন: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসাইন, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাভরভের পাশে দাঁড়াতে অস্বীকৃতি, বাতিল জি-২০-এর ফ্যামিলি ফটো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


ল্যাভরভের পাশে দাঁড়াতে অস্বীকৃতি, বাতিল জি-২০-এর ফ্যামিলি ফটো

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অন্যান্য বেশ কিছু দেশের পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে অস্বীকৃতি জানানো হয়েছে। এই বিরোধের ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঐতিহ্যবাহী ‘ফ্যামিলি ফটো’ বা যৌথ ছবি তোলার আয়োজন বাতিল করা হয়েছে। এই তথ্যটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আয়োজন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইউরোপের কিছু দেশের কর্মকর্তাগণ, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছিল যে, তারা রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলবে না।

কিছু দেশের পক্ষ থেকে ছবি তোলার আয়োজন থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। বৈঠকে অংশগ্রহণকারী প্রায় এক-তৃতীয়াংশ দেশ রুশ প্রতিনিধিদের পাশে ছবি না তোলার সিদ্ধান্ত জানায়।

শুক্রবার (৩০ অক্টোবর) বৈঠকের আগে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে লাভরভের কোনো যৌথ ছবি তোলা হবে না। কারণ রাশিয়ার সঙ্গে বর্তমানে স্বাভাবিক সম্পর্কের পরিস্থিতি নেই।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও একই অবস্থান প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে এভাবে সম্পৃক্ত হই না এবং বেশ কয়েক বছর ধরেই তা করছি না।’

অবশেষে ‘ফ্যামিলি ফটো’ বা যৌথ ছবি তোলার আয়োজন বাতিল করা হয়। বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। বৈঠকের উদ্বোধনী অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সামনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

তিনি এই যুদ্ধকে নিষ্ঠুর ও অযৌক্তিক বলে অভিহিত করেন। তার মতে, রাশিয়ার অবৈধ যুদ্ধ আন্তর্জাতিক বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বৈশ্বিক খাদ্যনিরাপত্তার সংকটকে আরও বাড়িয়েছে।

পেনি ওংয়ের এক মুখপাত্র জানান, ইউক্রেনে রাশিয়ার নিষ্ঠুর ও অবৈধ আগ্রাসনকে স্বাভাবিক হিসেবে মেনে না নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। জি-২০ বৈঠকে তাদের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এগিয়ে নেওয়া।

আটলান্টার এই বিরোধকে আন্তর্জাতিক সম্প্রদায়ে রাশিয়ার অবস্থান নিয়ে নতুন বিভাজনের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবার আন্তর্জাতিক পরিসরে সম্পৃক্ত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে এই উদ্যোগ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্য বিদ্যমান।

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকদের মতে, উদ্বোধনী অধিবেশনের পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকলেও ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি। একই সঙ্গে জি-২০-তে পোল্যান্ডের সদস্যপদ নিয়েও মস্কোর আপত্তি রয়েছে।

এছাড়া, জি-২০-এর সদস্য দেশ দক্ষিণ আফ্রিকাকে এবারের বৈঠকে আমন্ত্রণ না জানানো নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে অন্যান্য কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে। এসব মতপার্থক্যের কারণে শনিবার বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা কঠিন হতে পারে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

প্রথমবারের মতো অতিথি হিসেবে জি-২০ বৈঠকে অংশ নেওয়া পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, ‘আমাদের সামনে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোও একই টেবিলে বসেছে। ফলে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানো খুবই কঠিন।’

তবে মতপার্থক্য থাকা সত্ত্বেও আগামী মাসে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের সম্মেলন সফল করার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কূটনীতিক।

এবারের বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। দেশটি জি-২০-এর সদস্য নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এবার শুধুমাত্র আনুষ্ঠানিক সদস্য দেশগুলোকেই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পোল্যান্ড সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে জি-২০-এর স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে।

তবে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে। দক্ষিণ আফ্রিকা জি-২০-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং আফ্রিকা মহাদেশের একমাত্র সদস্য রাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেশটির একাধিক বিষয়ে বিরোধ রয়েছে।

গত বছর দক্ষিণ আফ্রিকা জি-২০-এর সভাপতির দায়িত্ব পালন করার সময় ট্রাম্প ও রুবিওসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা দেশটির আয়োজিত বৈঠকগুলো এড়িয়ে গিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলার মুখপাত্র ফিন্ডিলে কুনেনে বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, আমাদের অংশগ্রহণ না করার বিষয়টি স্বেচ্ছায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%