প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণের সময় ওই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে চলার এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন