প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য বর্ণাঢ্য আনন্দ র্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বি.এন.ডি. ফোরামের সদস্যবৃন্দ ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। র্যালিটি বাচাইয়া-নয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বি.এন.ডি. ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন কানাই সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক শচীনাথ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, কচুয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র সেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার কর, আল-বারাকা একাডেমির প্রতিষ্ঠাতা আবুল বারাকাত বাবুল, প্রিন্সিপাল শরীফুল্লাহ পাঠান, কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল কাহার মজুমদার, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুবেল হোসেন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকার, স্বপ্নবাজ ফাউন্ডেশনের সভাপতি আরিফুর রহমান, আল-ফালাহ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হাসান কামাল, ডাক্তার রমেশ স্মৃতি পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার রণজিৎ সরকার, দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকার, প্রণয় চক্রবর্তী, বাবু সহদেব সরকারসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও প্রতিনিধিরা।
এ সময় বি.এন.ডি. ফোরামের সভাপতি দীপক দাস, সাবেক সভাপতি রতন সরকার, সুজন সরকার, সুনীল চন্দ্র বাইন, সুখেন সরকার, দিলীপ কুমার বাইন, নিমাই সরকার, প্রাণতোষ সরকার, রবীন্দ্র বিশ্বাস, মিলন সরকার, পলাশ সরকার, শ্যামল শীল, নয়ন সরকার, পিন্টু সরকার, রুবেল সরকার, সজল শীল, নারায়ণ বাইন, বিকাশ দাস, সমীর, হারাধন, শীতলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দশকের বন্ধুত্ব ও স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস এবং সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন