প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য ট্রলি ও হুইল চেয়ার সংকট একটি দীর্ঘদিনের সমস্যা। এই অব্যবস্থাপনার কারণে জরুরি রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নার্সরা এবার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ম বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালের ২০১৮ সালের নার্সিং ব্যাচ-২ রোগীদের জন্য ১০টি হুইল চেয়ার উপহার দিয়েছেন এবং বৃক্ষরোপণ করেছেন। উপহারের হুইল চেয়ারগুলো হাসপাতালের পরিচালকের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সিনিয়র স্টাফ নার্স মো. ফারুক হোসাইন বলেন, "নার্সিং পেশার মর্যাদা, মানবিক সেবার গুরুত্ব এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নার্সিং কর্মকর্তাদের নিরলস অবদানকে সবার সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। রোগীদের সেবায় হুইল চেয়ার উপহার ও বৃক্ষরোপণের মতো মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর মাধ্যমে এই উদযাপনকে আমরা আরও প্রাণবন্ত করার চেষ্টা করেছি মাত্র।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেন অনুষ্ঠানে বলেন, "সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মূল দায়িত্ব কেবল শারীরিক চিকিৎসা প্রদানই নয়। ভালো সেবা, মিষ্টি কথা, সুন্দর আচরণ এবং আন্তরিক হাসির মাধ্যমে রোগীদেরকে সুস্থ করে তোলা। স্বাস্থ্যসেবা একটি অনন্য দায়িত্ব, যা সবসময় পালন করার চেষ্টা করতে হয়। মানুষের সাথে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়ই, নার্সিং ২০১৮ সালের ব্যাচ-২ এবং বিপুল সংখ্যক নার্সিং কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন