ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না, চাপ অব্যাহত রাখার পরিকল্পনা


ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না, চাপ অব্যাহত রাখার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না। বরং তার প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের ব্রিফিং দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন, "এটা এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আর যুদ্ধে ফিরতে চান না।"

প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অষ্টম মাসে এসে ওয়াশিংটন একটি মধ্যপন্থা অবলম্বন করেছে। অর্থাৎ নতুন করে যুদ্ধ নয়, আলোচনা নয়, আবার স্থায়ী শান্তিও নয়। বরং যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বজায় রাখতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: দনবাস ছেড়ে দিলে ন্যাটো সদস্যপদ পাবে ইউক্রেন: যুক্তরাষ্ট্রের প্রস্তাব

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইরানের সঙ্গে আর সমঝোতা বা চুক্তির প্রয়োজন নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার চেষ্টা বাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অবস্থান থেকে কিছুটা সরে আসেন তিনি।

জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের কথাও বিবেচনা করছিলেন, যুদ্ধের অবসানে সমাধানের পথ খুঁজতে। গত অক্টোবর মাসে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠান, যেখানে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমরা বর্তমান পরিস্থিতিই বজায় রাখছি।"

আরও পড়ুন: কেন ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পরিস্থিতিকে কূটনৈতিক অচলাবস্থা হিসেবে দেখতে নারাজ। তিনি গত মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে বলেন, "ইরানি শাসনব্যবস্থার ওপর আমাদের অর্থনৈতিক অভিযানের চাপ ও ধ্বংসাত্মক প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে প্রেসিডেন্টের বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর কোনো প্রয়োজন নেই।"

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, যদি ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের জন্য তেহরানকে ‘ভয়াবহ মূল্য’ দিতে হবে।

মার্কো রুবিও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরান এখনো আলোচনার বিষয়ে বাস্তবসম্মত মনোভাব দেখাচ্ছে না।

ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, "ইরান একটি চুক্তি করতে চায়। সমস্যা হলো, তারা যেসব শর্ত দিচ্ছে, সেগুলো অযৌক্তিক। তারা আলোচনার বিষয়ে মোটেও আন্তরিক নয়। তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।"

আরও পড়ুন: গাজায় ‘অবিলম্বে ও বাধাহীন’ ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলকে ইইউর আহ্বান

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে, তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।

গত জুনে চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।

হরমুজ প্রণালি খুলতে ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে তেহরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ ছাড়তে হবে।

এ ছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতিও চায় তেহরান।

আরও পড়ুন: হরমুজে ইরান আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে

যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের এসব দাবি ও শর্ত স্পষ্ট করে জানিয়েছে ইরান। ওয়াশিংটনকেই এখন পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ গত বুধবার (১১ নভেম্বর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের দাবিসংবলিত স্পষ্ট ও স্বচ্ছ জবাব দিয়েছি। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করতে হবে।"

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে তেহরানের অগ্রাধিকার হবে শান্তি প্রতিষ্ঠা। তিনি বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধ অব্যাহত রাখতে চায় না ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে পরাজয়ের মুখে পড়তে হবে।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে উভয়ের বিরুদ্ধেই লড়বে ইরান এবং যেকোনো হামলার জবাব দেয়া হবে। সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ১৮ মুসলিম দেশের

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত হতে যাওয়া এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠকে মিলিত হবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে তিন দেশের নেতাদের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই বৈঠকে ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। তিনি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও আলোচনায় আনবেন। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠক করবেন। তিনি বলেন, ‘বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করবেন বলে স্পষ্ট করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সামনে থাকা বড় দুটি সংঘাতের মধ্যে একটি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে, তবে অন্যটি আলোচনায় আসবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘সি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে আলোচনা করতে চান বলে আমার ধারণা।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলাদা আলোচনার উদ্যোগ রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।’

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক চীন সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন। তবে সি চিনপিং ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকে তিনি অংশ নেবেন না বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মমধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। গত বছর ক্ষমতায় ফেরার পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক।

তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠকের সূচি নেই ট্রাম্পের।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, অন্যান্য বিষয়ের মধ্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টিও সি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় আসার সম্ভাবনা নেই। চীনা এক গুপ্তচরের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

দ্বিতীয় একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এনভিডিয়ার পরিস্থিতির সঙ্গে এই সফরের তেমন কোনো সম্পর্ক থাকার কথা নয়।’

এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কের কেন্দ্রে থাকা সংবেদনশীল চিপ প্রযুক্তি রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণনীতি নিয়েও চীনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।

ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতি নিয়ে আমরা দর-কষাকষি করি না। এগুলো জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়, যা প্রশাসন নিজস্ব বিবেচনায় নির্ধারণ করে। চীনে অবস্থানকালে তাদের সঙ্গে কোনো আলোচনাতেই বিষয়টি গুরুত্ব পাবে বলে আমরা মনে করি না।’

সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর তার চীন সফরের পরবর্তী গন্তব্য হবে শেনজেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাক্টওয়াচ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


ফ্যাক্টওয়াচ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে।

ফ্যাক্টওয়াচের তথ্যমতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ’ লিডার হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু একটি ফেসবুক পোস্টে তাকে ‘ট্রান্সজেন্ডার’ লিডার বলা হয়েছে। সম্প্রতি সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কার্ডটিতে উল্লেখ করা হয়েছে- ‘তারেক রহমানকে ‘ট্রান্সজেন্ডার লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মূল ফটোকার্ডের ‘ট্রান্সফরমেটিভ লিডার’ শব্দটি পরিবর্তন করে ‘ট্রান্সজেন্ডার লিডার’ করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন। সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে আসল ফটোকার্ডটি পাওয়া যায়।

দুটি কার্ডের তুলনা করলে দেখা যায়, শুধুমাত্র একটি শব্দ পরিবর্তন করা হয়েছে। ট্রান্সফরমেটিভের পরিবর্তে ট্রান্সজেন্ডার বসানো হয়েছে এবং আসল ফটোকার্ডের নিচের অংশটি কেটে ফেলা হয়েছে।

মূল প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তারেক রহমানকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে অভিহিত করেছেন। গত ১১ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দেশের মূলধারার সংবাদমাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ট্রান্সফরমেটিভ লিডার বলেই উল্লেখ করেছেন। সুতরাং, ফ্যাক্টওয়াচ এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১২২ পরিবারকে ৪ কোটি ২৫ লাখ টাকার সরকারি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১২২ পরিবারকে ৪ কোটি ২৫ লাখ টাকার সরকারি সহায়তা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০২৬ সালে মাগুরায় ছয় দফায় ১২২টি পরিবারের মধ্যে ৪ কোটি ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদন ও স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সহায়তার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

বিআরটিএ মাগুরা সার্কেল থেকে প্রাপ্ত তথ্য ও চেক বিতরণের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালের বিভিন্ন সময়ে ছয়টি ধাপে এই অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। প্রথম তিন দফায় ১৮টি পরিবারের মধ্যে ৬৮ লাখ টাকা, ১১টি পরিবারের মধ্যে ১৪ লাখ টাকা এবং ১০টি আহত ও নিহত পরিবারের মধ্যে ৪৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি ১৯টি পরিবারের মধ্যে ৬৭ লাখ টাকা, ১৩ সেপ্টেম্বর ৫০টি পরিবারের মধ্যে ১ কোটি ৮২ লাখ টাকা এবং সর্বশেষ ৮ নভেম্বর ১৪টি পরিবারের মধ্যে ৪৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। ছয় দফার সমন্বিত হিসাব অনুযায়ী, মোট ১২২টি উপকারভোগী পরিবার এই ৪ কোটি ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা পেয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই আর্থিক সহায়তা উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। তবে একইসঙ্গে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের ব্যয়ের এই চিত্র জেলার সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সড়কে প্রাণহানি, পঙ্গুত্ব ও পরিবারের আকস্মিক আর্থিক বিপর্যয়ের ঘটনা আশঙ্কাজনক হারে ঘটছে। কিছু পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারাচ্ছে, আবার কিছু পরিবারকে গুরুতর আহত সদস্যের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও জীবিকা নির্বাহের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। সচেতন মহলের মতে, সরকারি অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাময়িক স্বস্তি আনলেও দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনের প্রয়োগ ও সড়ক ব্যবস্থাপনার কার্যকারিতা আরও জোরদার করা জরুরি।

এ বিষয়ে বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী কেশব কুমার দাস জানান, সরকারি নিয়ম ও যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করেই ২০২৬ সালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চার কোটি ২৫ লাখ টাকার এই আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলিতে মা-ছেলেসহ ৪ নিহত

ভারতের মণিপুরে সহিংসতার একটি নতুন ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় সশস্ত্র দুর্বৃত্তরা একটি জাতীয় সড়কে যাত্রীবাহী দুটি গাড়ির দিকে গুলি চালায়। এই হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে একটি মা ও তার ছেলে এবং এক ভাই-বোন অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উখরুল জেলার লিতান থানার নিউ হেভেন এলাকায় জাতীয় সড়ক-২০২-এ এই হামলার ঘটনা ঘটে। সড়কটি ইম্ফল ও উখরুলের মধ্যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার দুপুরে উখরুল থেকে ইম্ফলের দিকে যাত্রা করছিল যাত্রীবাহী দুটি গাড়ি। একটি গাড়ি ছিল মারুতি সুইফট এবং অন্যটি ছিল বোলেরো পিকআপ। সশস্ত্র হামলাকারীরা গাড়ি দুটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে চার যাত্রী প্রাণ হারান।

হামলার পর গাড়ির সামনের কাঁচে একাধিক গুলির চিহ্ন দেখা যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে উখরুল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী এবং অসম রাইফেলসের সদস্যরা উপস্থিত হন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আশপাশের পাহাড়ি এলাকা এবং সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করা হয়। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

এদিকে, উখরুলের এই হামলার মাত্র এক দিন আগে রাজ্যের কাঙপোকপি ও সেনাপতি জেলার সীমান্তবর্তী এলাকায় গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় এক নারী নিহত এবং আরও দুজন আহত হন। পরপর এসব হামলার ফলে মণিপুরের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত চলছে। এই সংঘাতের কারণে রাজ্যটিতে বারবার সহিংসতা, প্রাণহানি এবং জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন করে জাতীয় সড়কে চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিশেষ করে ব্যস্ত সড়কে যাত্রীবাহী গাড়িতে এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিয়ে প্রশ্ন উঠেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি জাতীয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%