প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে।
ফ্যাক্টওয়াচের তথ্যমতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ’ লিডার হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু একটি ফেসবুক পোস্টে তাকে ‘ট্রান্সজেন্ডার’ লিডার বলা হয়েছে। সম্প্রতি সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কার্ডটিতে উল্লেখ করা হয়েছে- ‘তারেক রহমানকে ‘ট্রান্সজেন্ডার লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মূল ফটোকার্ডের ‘ট্রান্সফরমেটিভ লিডার’ শব্দটি পরিবর্তন করে ‘ট্রান্সজেন্ডার লিডার’ করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন। সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে আসল ফটোকার্ডটি পাওয়া যায়।
দুটি কার্ডের তুলনা করলে দেখা যায়, শুধুমাত্র একটি শব্দ পরিবর্তন করা হয়েছে। ট্রান্সফরমেটিভের পরিবর্তে ট্রান্সজেন্ডার বসানো হয়েছে এবং আসল ফটোকার্ডের নিচের অংশটি কেটে ফেলা হয়েছে।
মূল প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তারেক রহমানকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে অভিহিত করেছেন। গত ১১ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দেশের মূলধারার সংবাদমাধ্যমে অনুসন্ধান করে দেখা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ট্রান্সফরমেটিভ লিডার বলেই উল্লেখ করেছেন। সুতরাং, ফ্যাক্টওয়াচ এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন