ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশবক্সে আগুন ও ধাওয়া-পাল্টাধাওয়া


টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশবক্সে আগুন ও ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকরা টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় আধাঘণ্টা যান চলাচল স্থগিত থাকে। এক পর্যায়ে শ্রমিক আন্দোলন খরতৈল, সাতাইশ, খাঁপাড়া ও রাজনগর বাগানবাড়িতে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়নসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির টায়ার ও কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাতে শুরু করে। পুলিশ তখন বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। এরপর আবারও উত্তেজিত শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক দখল করে নেয় এবং গাজীপুরা বাসস্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত শ্রমিকরা তুসুকা, মাসকো, সিজন ড্রেসেসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালায়।

এদিকে শ্রমিক আন্দোলন এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

মঙ্গলবার বেলা ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, খাঁপাড়া, সাতাইশ, রাজনগর এলাকার অর্ধশতাধিক কারখানায় এ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার কারখানা ছুটির পরপর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কের উভয়পাশে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুরে আবারও শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

‎

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী সাতাইশ রোডের মাসকোটেক্স লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, "শ্রমিক আন্দোলন এড়াতে বেলা ১১টার দিকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।"

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

ছুটি হওয়া কারখানাগুলো হলো-বেইস ফ্যাশন লিমিটেড, টি জে সোয়েটারস লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন সেম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন, বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উইন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, স্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, "দুপুরের দিকে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু করে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম উজ্জামান শামীমকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শামীম উজ্জামান শামীমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কালিয়াকৈর থানায় নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “শামীম উজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লৌহজংয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


লৌহজংয়ে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি তদারকি অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের সময় একটি ফার্মেসি এবং দুটি মুদি দোকানকে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রের বাড়ি বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তার সাথে ছিলেন লৌহজং উপজেলা নিরাপদ খাদ্য ও স্যানেটারী ইন্সপেক্টর মো. নাজমুল হাসন। অভিযানের শুরুতে বাজারের বেপারী মেডিকেল নামের একটি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফার্মেসিটিতে ঔষধ রাখার তাকে বিক্রির জন্য সাজানো অবস্থায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

অভিযানে আরও দেখা যায়, বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধের গায়ে কলম দিয়ে দাম লিখে বিক্রির চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের অনুমোদনহীন বিভিন্ন বিদেশি ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে পরিচালিত অভিযানে দুটি মুদি দোকানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে একটি মুদি দোকানকে জর্দা রঙের নামে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নন-ফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল কালার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি মুদি দোকানকে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে আসিফ আল আজাদ জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং খাবারে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাক্ষান

কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল ৮টায় কাজে যোগদান করার পর ১ ঘণ্টা পরেই কাজ বন্ধ করে পুনরায় আন্দোলন শুরু করেছে। স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ২ টা পর্যন্ত একটি দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার সকাল ৮ টায় শ্রমিকেরা কাজে যোগদান করেন।

কিন্তু ঘণ্টা খানেক পরেই শ্রমিক নেতারা মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। আন্দোলনের ফলে কর্তৃপক্ষ কারখানায় ছুটি দিতে বাধ্য হয়। পরে সকল শ্রমিকদের সমন্বয়ে পুনরায় আন্দোলন শুরু হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলা ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা বন্ধ রেখে আন্দোলন চলমান রয়েছে।

শ্রমিক নেতা সোহেল জানান, "দাবি ছিল ৩০ টাকা ঘোষণা হলো ১৭ হাজার টাকা এটা আমাদের সাথে তামাশা করার শামিল। আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা বাধ্য হয়ে পুনরায় রাজপথে নেমেছি।" কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন, "সকাল ৯ টা থেকে শ্রমিকেরা আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির জন্য ৩ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির জন্য ৩ লাখ টাকা জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৩ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানের সময় দেখা যায়, শিশুখাদ্যে চিনির পরিবর্তে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির কার্যক্রম চলছিল। উৎপাদনের তারিখ ও মেয়াদ লেবেলে যথাযথভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদ ও বিশ্লেষণ সনদ দেখানো সম্ভব হয়নি।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%