প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল ৮টায় কাজে যোগদান করার পর ১ ঘণ্টা পরেই কাজ বন্ধ করে পুনরায় আন্দোলন শুরু করেছে। স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ২ টা পর্যন্ত একটি দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বুধবার সকাল ৮ টায় শ্রমিকেরা কাজে যোগদান করেন।
কিন্তু ঘণ্টা খানেক পরেই শ্রমিক নেতারা মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন। আন্দোলনের ফলে কর্তৃপক্ষ কারখানায় ছুটি দিতে বাধ্য হয়। পরে সকল শ্রমিকদের সমন্বয়ে পুনরায় আন্দোলন শুরু হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলা ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা বন্ধ রেখে আন্দোলন চলমান রয়েছে।
শ্রমিক নেতা সোহেল জানান, "দাবি ছিল ৩০ টাকা ঘোষণা হলো ১৭ হাজার টাকা এটা আমাদের সাথে তামাশা করার শামিল। আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা বাধ্য হয়ে পুনরায় রাজপথে নেমেছি।" কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন, "সকাল ৯ টা থেকে শ্রমিকেরা আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন