০২:৫৪ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৩ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানের সময় দেখা যায়, শিশুখাদ্যে চিনির পরিবর্তে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
এছাড়া, প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির কার্যক্রম চলছিল। উৎপাদনের তারিখ ও মেয়াদ লেবেলে যথাযথভাবে উল্লেখ করা হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদ ও বিশ্লেষণ সনদ দেখানো সম্ভব হয়নি।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা অর্থদন্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন