০৪:১১ পি.এম
পঞ্চগড়, ২৮ নভেম্বর, ২০২৬ : দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে শীতের আগমন শুরু হয়েছে। উত্তরের হিমেল বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। ভোরে হালকা কুয়াশা এবং রাতভর ঠান্ডা বাতাস শীতের আমেজকে আরও বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দিনের বেলায় রোদের উপস্থিতি থাকলেও সকাল ও সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বেশি থাকে।
শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন, শুক্রবার, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। পরদিন বুধবার তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। বৃহস্পতিবার তাপমাত্রা আবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং গতকাল শুক্রবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ তা আরও কমে ১৩ ডিগ্রিতে নেমেছে। অর্থাৎ টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, তদন্ত চলছে
স্থানীয় বাসিন্দাদের মতে, দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ঠান্ডা বৃদ্ধি পেতে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও বেশি হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাসস’কে জানিয়েছেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন