ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুজনের ৫ দিনের রিমান্ড


সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: দুজনের ৫ দিনের রিমান্ড

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার হওয়া দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) এবং সুকুমার হালদার (২৮)।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ গ্রেপ্তার হওয়া দুই আসামিকে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বিচারক হেমায়েত উদ্দিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিযুক্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ, বাড়তি সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


নিউইয়র্কে বাংলা জানা প্রার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ, বাড়তি সুবিধা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রশাসন বাংলা জানা প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতনে পার্টটাইম চাকরির সুযোগ প্রদান করেছে। সম্প্রতি নিউইয়র্কের পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ ঘণ্টায় ২২ ডলার বেতনে খণ্ডকালীন টিউটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীদের জন্য বাংলা ভাষায় দক্ষতা একটি বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। নিউইয়র্কে বসবাসরত যোগ্য বাংলাভাষী চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশেষ গুরুত্ব বহন করে।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির সরকারি নিয়োগ ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে ‘এনওয়াইপিএল আফটার স্কুল টিউটর’ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এটি একটি খণ্ডকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে চার দিন, মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিদিন চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে। প্রয়োজনে কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ ও বৈঠকে অংশগ্রহণ করতে হতে পারে।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রধান দায়িত্ব হবে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বিনামূল্যের আফটার স্কুল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বাড়ির কাজ সম্পন্ন করতে, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে সাহায্য করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে এবং ছোট দলে পাঠদান করতে হবে। পাশাপাশি শিশুদের পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের পালন করতে হবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, উপস্থিতির তথ্য সংরক্ষণ এবং লাইব্রেরির অন্যান্য কর্মীদের সঙ্গে সমন্বয় করাও এই পদের কাজের অংশ। নিয়োগপ্রাপ্ত টিউটরকে শিশুদের জন্য নিরাপদ ও সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে অংশ নিতে শিশুদের আগাম নিবন্ধনের প্রয়োজন নেই। তারা নির্ধারিত সময়ে লাইব্রেরিতে এসে পড়াশোনায় সহায়তা নিতে পারে। এ কারণে শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে যোগাযোগের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন করতে হবে। শিশু বা কিশোরদের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক স্তরের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো শেখানোর দক্ষতাও প্রয়োজন। পাশাপাশি কম্পিউটার, গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে স্বচ্ছন্দ হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলা জানা বাধ্যতামূলক নয় এবং শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা চাকরি পাওয়ার নিশ্চয়তা দেবে না। প্রতিষ্ঠানটি ইংরেজির পাশাপাশি বাংলা, আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দুসহ নির্দিষ্ট ভাষায় যোগাযোগের দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করছে। ফলে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা বাংলাভাষী প্রার্থীরা এই সুবিধা কাজে লাগাতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ঘণ্টায় ২২ ডলার বেতন দেওয়া হবে। নিয়মিত ১৬ ঘণ্টার কর্মসূচি অনুযায়ী কাজের সময় নির্ধারিত থাকলেও নিউইয়র্ক সিটির স্কুল বন্ধের দিন, সরকারি ছুটি এবং নির্ধারিত বিরতিতে টিউটরদের কাজের সূচি থাকবে না। কর্মসূচিটি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলমান থাকার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তাওয়াক্কুল, সতর্কতা ও উম্মাহর করণীয়

মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি কোরআন-হাদিসের শিক্ষা, দ্বীনি আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের পবিত্র স্থান। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন, অভিভাবকদের আশা এবং উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম।

যখন এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়, তখন এটি কেবল একটি ভবনের ক্ষতি নয়; বরং এটি গোটা দ্বীনি সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের সৃষ্টি করে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের হৃদয়ে দাগ কেটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাতে শিক্ষার্থীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এতে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭৭ জন পর্যন্ত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগুনের ফলে মাদ্রাসার লাইব্রেরির মূল্যবান কিতাবাদি, কাগজপত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনা শুধু জামিয়া আশরাফিয়ার জন্য নয়, বরং বাংলাদেশের সকল মাদ্রাসা, মসজিদ এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

বিপদ-আপদ মুমিনের জীবনের পরীক্ষা

ইসলামের দৃষ্টিতে পৃথিবীর জীবন একটি পরীক্ষার ক্ষেত্র। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সম্পদ ও বিপদ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষার উপলক্ষ হতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।' (সুরা বাকারা: ১৫৫)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল, ধর্মীয় অঙ্গনে শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল, ধর্মীয় অঙ্গনে শোক

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (১৬ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় ৯৭ বছর।

তার ইন্তেকালে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এই আলেম। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের অধিকাংশ সময় দাওয়াত ও তাবলিগের মেহনতে ব্যয় করেছেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেছেন, "ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।"

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, জনবল দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা, জনবল দ্বিগুণ

ভারতের পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি কঠোর সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দেশের অন্যান্য সীমান্তের মতো এখানেও বাহিনীটির জনবল দ্বিগুণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এই তথ্য জানান বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সন্দেহজনক গতিবিধির নজরদারির জন্য নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের ব্যবহার করে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবির কুমিল্লা সেক্টরের কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোর জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

তিনি জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যে কোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে প্রবেশ ও দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%