০৭:২০ পি.এম
ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া এক স্কুল শিক্ষিকার ২১ লাখ টাকা মূল্যের প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকাসহ মো. আব্দুল আলী (৩৯) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি ওই শিক্ষিকার গাড়িচালক হিসেবে কাজ করতেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি এলাকায় অবস্থিত।
আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
ভোলার পুলিশ সুপার জানান, সদর রোডে নুর জুয়েলার্সে এক ব্যক্তি স্বর্ণালঙ্কার বিক্রির চেষ্টা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়, স্বর্ণালঙ্কার জব্দ করে তাকে গ্রেফতার করে ডিবি।
পুলিশ সুপার আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার শিক্ষিকা তাছলিমের বাসা থেকে উক্ত স্বর্ণালঙ্কার ও টাকা চুরি করে বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে আসেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন