ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে ৪ বন্য বানরসহ ৪ বাজিকর আটক


পটুয়াখালীতে ৪ বন্য বানরসহ ৪ বাজিকর আটক

পটুয়াখালী, ৩১ অক্টোবর, ২০২৬ : কলাপাড়া উপজেলার চার বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। তাদের সঙ্গে ৪টি পাহাড়ি বন্য বানরও ছিল। পরে বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকারনামা দেওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে বন বিভাগের সহায়তায় তাদের আটক করা হয়। উদ্ধার করা বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বাসস-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা সম্ভব হয়েছে। বন বিভাগের সহায়তায় উদ্ধার করা বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণীকে ব্যবহার করে খেলা দেখানোর মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: ফয়’স লেকে চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম মন্তব্য করেছেন, জুলাই বিপ্লবের পরবর্তীতে বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পৃষ্ঠায় তারেক রহমান এবং এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল। এই সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশে ডাকসু ভিপি আরো উল্লেখ করেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত প্রদান করেছিল, যাতে এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জনরায়ের সাথে প্রতারণা করছে।

তিনি সতর্ক করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধে আজকের এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে।

আবু সাঈদ, শহীদ আলী রায়হান এবং শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শিক্ষামন্ত্রী টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ার আহ্বান জানিয়েছেন

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমি’র ২৫তম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী কৃষি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, ‘কৃষি উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বরং সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মেলানো। কিভাবে একই জমিতে অধিক উৎপাদন, কম খরচ, উন্নত মান এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা যায়- সে বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’

তিনি উদ্ভাবন ও গবেষণার ফল কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর ওপর জোর দিয়ে বলেন, প্রতিবছর বিজ্ঞানী ও গবেষকরা অনেক গবেষণাপত্র প্রকাশ করেন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। তবে সেই উদ্ভাবনের সুবিধা বাস্তবে কতজন কৃষকের কাছে পৌঁছাল, তা সবসময় বিবেচনায় রাখতে হবে।

মন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হতে হবে না; বরং উদ্ভাবন, আধুনিক সমস্যার সমাধান ও সামগ্রিক কৃষি খাতের রূপান্তরের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।

ড. মিলন বলেন, কৃষি যন্ত্রপাতি পরিচালনা, আধুনিক সেচ প্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে দক্ষ জনবল প্রয়োজন। আর এ ধরনের দক্ষতা তৈরির ক্ষেত্রে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভেট) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমির সভাপতি ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটির (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুস সালাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেফতার, মামলা ২৯

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেফতার, মামলা ২৯

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানায় শুক্রবারের এই অভিযানে গ্রেফতারকৃতদের সঙ্গে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৬৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৭৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন এবং উত্তরা বিভাগ থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালীন উদ্ধার করা হয় ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, পাচটি মোবাইলফোন, দু’টি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা এবং দু’জন ভিকটিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায়, এক পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায়, এক পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণের সময় ওই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে চলার এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%