০৭:২০ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম মন্তব্য করেছেন, জুলাই বিপ্লবের পরবর্তীতে বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পৃষ্ঠায় তারেক রহমান এবং এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল। এই সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
সমাবেশে ডাকসু ভিপি আরো উল্লেখ করেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত প্রদান করেছিল, যাতে এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জনরায়ের সাথে প্রতারণা করছে।
আরও পড়ুন: সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি সতর্ক করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধে আজকের এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে।
আবু সাঈদ, শহীদ আলী রায়হান এবং শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: স্কাউট সদস্যরাই দেশের ভবিষ্যৎ কাণ্ডারী: হুইপ দুলু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন