ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ ৬ গ্রেফতার, ২ মাইক্রোবাস জব্দ


চট্টগ্রামে মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ ৬ গ্রেফতার, ২ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পুলিশ আন্তঃজেলা চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা বলে জানা গেছে।

আজ চট্টগ্রাম জেলা পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. সোহাগ, সাহিদ হোসেন ওরফে শিবলু, মো. শামসুদ্দিন, মো. মোজাম্মেল হক, মো. ইউনুস এবং মো. সাইফুল ইসলাম স্বপন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ির ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ারের টিএস রুমের লক গার্ড ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়। এর কয়েক দিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি হয়েছিল। এ ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা দায়ের করে।

এরপর গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সোহাগ (৩৪), সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. ইউনুসকে (৪২) গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম স্বপনকে (৪৪) গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস ও দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফয়’স লেকে চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চুরি যাওয়া অবশিষ্ট ব্যাটারি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজ চাঁদপুর জেলায় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান পরিচালনা করেন এবং এ সময় জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের সময় পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়।

অভিযানের সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

এ অভিযানে চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার, ক্যাব সদস্য বিপ্লব সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

ড. আবদুল মঈনের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ড. আবদুল মঈন এখনও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন।

তিনি আরও জানান, ফুসফুসে সংক্রমণের কারণে ড. মঈনের চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে, এলজিআরডি মন্ত্রীর শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পক্ষ থেকে দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।

গত ২১ অক্টোবর রাতে তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৪ বন্য বানরসহ ৪ বাজিকর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


পটুয়াখালীতে ৪ বন্য বানরসহ ৪ বাজিকর আটক

পটুয়াখালী, ৩১ অক্টোবর, ২০২৬ : কলাপাড়া উপজেলার চার বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। তাদের সঙ্গে ৪টি পাহাড়ি বন্য বানরও ছিল। পরে বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে অঙ্গীকারনামা দেওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে বন বিভাগের সহায়তায় তাদের আটক করা হয়। উদ্ধার করা বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বন্য বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বাসস-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা সম্ভব হয়েছে। বন বিভাগের সহায়তায় উদ্ধার করা বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। বন্যপ্রাণীকে ব্যবহার করে খেলা দেখানোর মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


জামায়াত আমির এক দফার ডাক দিলে সবাই অংশ নিতে প্রস্তুত: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম মন্তব্য করেছেন, জুলাই বিপ্লবের পরবর্তীতে বর্তমান সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে। ইতিহাসের পৃষ্ঠায় তারেক রহমান এবং এই সরকার প্রতাড়ক ও গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ ছিল। এই সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশে ডাকসু ভিপি আরো উল্লেখ করেন, মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটের হ্যাঁ-এর পক্ষে মতামত প্রদান করেছিল, যাতে এই বাংলাদেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদ ফিরে না আসে। কিন্তু বর্তমান সরকার সেই গণভোটের জনরায়ের সাথে প্রতারণা করছে।

তিনি সতর্ক করে বলেন, এ বাংলার জমিনে শহীদদের রক্তের ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের বিরুদ্ধে আজকের এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমান যদি এক দফার ডাক দেন, তবে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে সবাই প্রস্তুত রয়েছে।

আবু সাঈদ, শহীদ আলী রায়হান এবং শহীদ ওসমান হাদীর রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠন করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%