ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভিনিসিয়ুসের জোড়া গোলেও শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান


ভিনিসিয়ুসের জোড়া গোলেও শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান

চলতি ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মাঠে নেমেছিল জাপানের বিপক্ষে। শক্তিতে এগিয়ে থাকা সত্ত্বেও, ম্যাচের শুরুতেই সেলেসাওরা ২ গোল হজম করে বিপদে পড়ে যায়। তবে ভিনিসিয়ুসের জোড়া গোলে সমতায় ফিরলেও শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ার পরাশক্তিরা ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে। অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় উপহার দেন সাকামাতো।

ম্যাচের শুরুতেই জাপান এগিয়ে যায়। ১৫ মিনিটে রিটসো ডোয়ানের সেট আপ থেকে গোল করেন তাকেফুসা কুবো। ৪ মিনিটের মধ্যে জাপান দ্বিতীয় গোলের দেখা পায়। এবার মিডফিল্ডার কেইতো নাকামুরা গোল করে দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত: পচেত্তিনো

গোল শোধে মরিয়া ব্রাজিল ৩৩ মিনিটে ব্যবধান কমায়। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র গোলটি করেন। ব্রুনো গুমারেজের বাড়ানো পাস থেকে ভিনিসিয়ুসের ফিনিশিংয়ে ব্রাজিল গোলের ব্যবধান কমায়। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধের জন্য আরও আক্রমণ শুরু করে ভিনি-রাফিনিয়ারা। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। কিন্তু ৭৫তম মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে মাঝদূরত্ব থেকে জোরালো শট নেন ভিনি। যা দুই পোস্টে আঘাত করার পর জালে জড়ায়।

এতে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচের ভাগ্য যখন ড্র হতে যাচ্ছিল, তখন জাপানকে জয় উপহার দেন সাকামাতো। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষ গোলকিপারের এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বল (রিবাউন্ড) থেকে গোলটি আদায় করেন তিনি। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরও পড়ুন: ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার কাপ্তাই লেকে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’

‘ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে!’ এই ধরনের একটি ব্যতিক্রমী ঘোষণা নিয়ে মাইক হাতে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। তার রসিকতাপূর্ণ মাইকিংয়ের ফলে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারজুড়ে সৃষ্টি হয়েছে কৌতূহল ও হাস্যরস।

শনিবার (৭ নভেম্বর) সকালে, মোশাররফকে পূবাইল বাজারের বিভিন্ন স্থানে এক হাতে লাঠি এবং অন্য হাতে মাইক নিয়ে ঘুরতে দেখা যায়। দুই চোখে দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও, মাইকে তার সাবলীল কথাবার্তা এবং ব্যতিক্রমী ঘোষণা সহজেই ব্যবসায়ী ও পথচারীদের নজর কাড়ছে।

মাইকিংয়ের সময়, তিনি সরকারি বিজ্ঞপ্তির আদলে ঘোষণা দিচ্ছেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’

বকেয়া আদায়ের ঘোষণার পাশাপাশি, ভিক্ষা গ্রহণের সময়সীমাও নির্ধারণ করেছেন মোশাররফ। তার ঘোষণার ভিত্তিতে, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। এছাড়া, ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ পাঁচ টাকা বলেও তিনি উল্লেখ করেছেন।

তার এই ব্যতিক্রমী ঘোষণায় বাজারে অনেকেই থমকে দাঁড়ান। কেউ হাসিতে মেতে ওঠেন, আবার কেউ মোবাইল ফোনে তার মাইকিংয়ের দৃশ্য ধারণ করেন। কৌতূহলী ব্যবসায়ী ও পথচারীদের অনেকে তাকে ভিক্ষাও দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, মোশাররফ দাবি করেন যে, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমে নোটের মূল্য শনাক্ত করতে পারেন।

পূবাইল বাজারের এক ব্যবসায়ী মন্তব্য করেন, ‘ভিক্ষুক তো অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে কখনো দেখিনি। তার কথাগুলো এত মজার যে, মানুষ আগ্রহ নিয়ে শুনছে।’

এক পথচারী জানান, ‘প্রথমে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের জরুরি ঘোষণা দেওয়া হচ্ছে। পরে বুঝলাম, সেটি আসলে ভিক্ষা সংগ্রহের অভিনব প্রচারণা।’

জীবিকার তাগিদে মোশাররফের এই ব্যতিক্রমী কৌশল এখন পূবাইল বাজারের মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মাইক হাতে তার ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ ঘিরে বাজারে সৃষ্টি হয়েছে বাড়তি কৌতূহল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে নজরদারি বাড়াতে যুক্ত হলো এটিভি, এআই ও ড্রোন ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


শেরপুর সীমান্তে নজরদারি বাড়াতে যুক্ত হলো এটিভি, এআই ও ড্রোন ক্যামেরা

শেরপুর সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধের জন্য বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করার উদ্দেশ্যে ক্যাম্পে দুটি এটিভি গাড়ি (চার চাকার যান) এবং ড্রোন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এছাড়া, এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোণা জিরো পয়েন্ট এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি এবং এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেছেন, "সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।" তিনি আরও জানান, দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, "ড্রোন, এটিভি গাড়ি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।" বিজিবির এই কার্যক্রম সীমান্ত অপরাধ প্রতিরোধে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল।

তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি ছিল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।

বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সেই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সভায় নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।

আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


এমপিও শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে মাউশির নতুন নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন প্রদানের জন্য পৃথক আদেশ জারির অনুরোধ করেছে। এই আদেশ জারি হওয়ার পর তাদের পে-ফিক্সেশন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এই প্রক্রিয়ার জন্য অন্তত পাঁচ থেকে সাত দিনের সময় দেওয়ার পরিকল্পনা করছে।

মাউশির একটি সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-ফিক্সেশন সরকারি চাকরিজীবীদের মতো নতুন বেতন কাঠামোর আওতায় করতে হবে। তবে, এই প্রক্রিয়ার সময়সীমা এখনও চূড়ান্ত করা হয়নি। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর মাউশি এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানান, "এমপিওভুক্ত জনবলের পে-ফিক্সেশন করতে হবে। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর এ সংক্রান্ত করণীয় জানাবে মাউশি। বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।"

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বিভাগে আবারও চিঠি পাঠিয়েছে। গত সোমবার পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পে-স্কেলের আদেশ এখনও জারি করা হয়নি। তাই, তাদের জন্য পৃথক আদেশ জারি করা প্রয়োজন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষরে পাঠানো চিঠিতে অর্থ বিভাগকে আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল অনুযায়ী তাদের বেতন-ভাতা প্রদানের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে এই অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের কল্যাণ ও সার্বিক সেবার মান উন্নয়নে কাজ করছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%