০৭:৩৬ পি.এম
জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতের কারণে প্রায় দেড় হাজার মানুষ আটকা পড়েছেন। গাছ উপড়ে সড়কে পড়ে যাওয়ার ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়া প্রায় দেড় হাজার মানুষের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এর ফলে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন