প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা, ২১ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭০ হাজার টাকার জরিমানা আরোপ করেছে, কারণ বেকারির খাদ্যদ্রব্যে কাপড় ও সিঁদুরের রং ব্যবহার করা হয়েছে।
আজ শনিবার, বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানের সময় বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু, মিষ্টি এবং সিঙ্গাড়ায় নিষিদ্ধ কাপড় ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যদ্রব্য তৈরি করতে দেখা যায়।
এই অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন