প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গভীর ঘুমের অভাবে ভুগছেন? রাতে ভালো ঘুম নিশ্চিত করতে আপনার ডায়েটের তালিকায় কিছু খাবারকে বিশেষ গুরুত্ব দিন। কিছু প্রাকৃতিক খাবার রয়েছে, যা গভীর ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী।
ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদনের ভিত্তিতে, আসুন এক নজরে দেখে নিই, রাতে গভীর ঘুমের জন্য সহায়ক কিছু খাবারের তালিকা-
১। ট্রিপটোফ্যান সমৃদ্ধ খাবার: এটি ঘুমের হরমোন তৈরি করতে ব্যবহৃত একটি অ্যামিনো অ্যাসিড। দুধ, দই, ডিম, মাছ এবং শস্যদানাজাতীয় খাবার ঘুমের এই হরমোনের মাত্রা বাড়াতে সহায়ক।
২। মেলাটোনিন ও সেরোটোনিন সমৃদ্ধ খাবার: এই উপাদানগুলো প্রশান্তিদায়ক এবং ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। কিউই, টার্ট চেরি বা এর রস, আখরোট এবং কুমড়োর বীজে এই উপাদানগুলো প্রচুর পরিমাণে বিদ্যমান।
৩। ম্যাগনেসিয়াম: এই খনিজ পেশি শিথিলকরণ এবং স্ট্রেস নিয়ন্ত্রণে কার্যকর। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে কলা, কাঠবাদাম, পালং শাক, ডাব ইত্যাদি অন্তর্ভুক্ত।
খাওয়ার সময় ও সতর্কতা
• ঘুমানোর ঠিক আগে ভারী অথবা অতিরিক্ত মশলাদার খাবার খেলে বদহজম এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এটি গভীর ঘুমে বাধা সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন