ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার


রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আফসানা মরিয়ম আব্দুল কাইয়ুমের মেয়ে, যিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল আফসানা মরিয়মের বাড়িতে অভিযান চালায়। তল্লাশির সময় ১২টি প্যাকেটে মোট ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আফসানাকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দার-ই-নাজাত’ নাটকের নারী চরিত্র ও দাম্পত্য সম্পর্ক নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


‘দার-ই-নাজাত’ নাটকের নারী চরিত্র ও দাম্পত্য সম্পর্ক নিয়ে বিতর্ক

পাকিস্তানি নাটক ‘দার-ই-নাজাত’ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। নাটকটির কাহিনী এবং চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের একটি অংশ প্রশ্ন তুলছে। সম্প্রতি এই সমালোচনায় যোগ দিয়েছেন ফাহাম আব্দুস সালাম। তিনি নাটকের চরিত্রগুলোর আচরণ বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে আপত্তি জানিয়েছেন।

নাটকটি নিয়ে আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে এর নারী চরিত্রের উপস্থাপন। গল্পে দেখা যায়, বিয়ের আগে ওই নারী প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন এবং লিভ-ইন সম্পর্কেও জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি একজন ভালো মানুষকে বিয়ে করেন। স্ত্রীর অতীত সম্পর্কে জানার পরও স্বামী তাকে অপমান করেন না, অতীত নিয়ে খোঁটা দেন না এবং দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেন না।

নাটকে শুধু স্বামীই নয়, শাশুড়ির চরিত্রটিও প্রচলিত ধারণার বাইরে গিয়ে উপস্থাপন করা হয়েছে। পুত্রবধূর অতীত সম্পর্কে জানার পরও তিনি তার সঙ্গে খারাপ আচরণ করেন না বা অতীত নিয়ে কটাক্ষ করেন না। বরং পরিবারের অন্যান্য সদস্যদের মতোই স্বাভাবিক এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখেন।

এই ধরনের উপস্থাপন অনেকের কাছে অবাস্তব মনে হচ্ছে। বাস্তবে দেখা যায়, বিয়ের পর নারীর অতীত নিয়ে প্রশ্ন তোলা হয় এবং শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্কেও নানা জটিলতা তৈরি হয়। স্বামী-স্ত্রীর মধ্যে অতীতকে কেন্দ্র করে ঝগড়া, অপমান এবং মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে। সেই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে একটি সহনশীল পরিবারের গল্প তুলে ধরা হয়েছে, যা নাটকটির বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, প্রচলিত অনেক সিনেমা ও ধারাবাহিকে পুরুষ চরিত্রের একাধিক প্রেম, বিয়ের আগে বিভিন্ন সম্পর্কে জড়ানো এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হয়। সেখানে নারীদের প্রায়ই নিষ্কলুষ এবং আদর্শ হিসেবে দেখানো হয়। ‘দার-ই-নাজাত’-এ সেই প্রচলিত চিত্রের বিপরীত উপস্থাপন দেখা যাওয়ায় নাটকটি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সব মিলিয়ে, ‘দার-ই-নাজাত’ নিয়ে বিতর্ক কেবল একটি নাটকের গল্পের বাস্তবতা নিয়ে নয়, বরং নারী-পুরুষের অতীত, দাম্পত্য সম্পর্কে পারস্পরিক গ্রহণযোগ্যতা এবং পারিবারিক সম্পর্কের প্রচলিত ধারণা নিয়েও নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

রাজধানীতে অনুষ্ঠিত আন্তক্লাব ক্রীড়া উৎসব ‘উল্লাস ২০২৬’-এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব। ১৩টি ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে ক্লাবটি ৮টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৬টি পদক জিতে সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল), সাধারণ সম্পাদক ও উল্লাস আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন জয়া ও এম আমির আলী মোস্তফা, কোষাধ্যক্ষ রেশাদ হোসাইন খান এবং গণমাধ্যম ও বিপণন সমন্বয়ক অজয় কুমার কুন্ডুসহ ক্লাবের কার্যনির্বাহী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের সভাপতি ও প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন উল্লাসের স্বর্ণপৃষ্ঠপোষক ও ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম, রৌপ্যপৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের প্রধান নাবিলা খালিদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুলশান ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও উল্লাস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি বলেন, "খেলাধুলা তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত কাজ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করার সুযোগ তৈরি করে।

তিনি উৎসব সফল করতে অংশগ্রহণকারী ক্লাব, খেলোয়াড়, পৃষ্ঠপোষক, সহযোগী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও আয়োজক কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে উল্লাস ২০২৬-এর উল্লেখযোগ্য আয়োজন ও সাফল্য নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন তিনি।

গত ৩০ অক্টোবর শুরু হওয়া সপ্তাহব্যাপী এ উৎসব শেষ হয় ৭ নভেম্বর। এতে দেশের ২৪টি ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী যুক্ত হন। ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিংসহ মোট ১৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ক্লাবগুলোর সভাপতি এবং পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা জানানো হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান তার বক্তব্যে উল্লাস ২০২৬ ও গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি তরুণদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি এবং সামাজিক উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। দেশের সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখে এমন উদ্যোগে ব্যাংকটির সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান।

প্রাইম ব্যাংকের ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের প্রধান নাবিলা খালিদ খেলাধুলার চর্চা, তরুণদের অংশগ্রহণ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে এ আয়োজনের ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম বলেন, "ক্রীড়াঙ্গনকে একত্র করা এবং তরুণ প্রতিভা বিকাশে গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগ প্রশংসনীয়।" ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "ক্লাবভিত্তিক ক্রীড়া আয়োজন নতুন প্রতিভা বিকাশ, দলগত কাজের মানসিকতা তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনের নেটওয়ার্ক শক্তিশালী করতে ভূমিকা রাখে।" তরুণ খেলোয়াড়দের জন্য আরও সুযোগ তৈরিতে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল) অতিথি, অংশগ্রহণকারী ক্লাব, খেলোয়াড়, পৃষ্ঠপোষক, সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, "খেলাধুলার প্রসার, তরুণদের অংশগ্রহণ এবং সামাজিক ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি জোরদারে কাজ করে যাবে গুলশান ইয়ুথ ক্লাব।"

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুলশান ইয়ুথ ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, "দেশের বিভিন্ন স্থানে সব বয়সী মানুষের জন্য সহজলভ্য ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা প্রয়োজন।" বহুমুখী ক্রীড়া অবকাঠামো তৈরি করা গেলে খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের গণমাধ্যম, প্রচার ও বিপণন সমন্বয়ক অজয় কুমার কুন্ডু। তিনি বলেন, "উল্লাস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি বন্ধুত্ব, ঐক্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাবের উৎসব।" ২৪টি ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে এ আয়োজন ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করেছে।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চ্যাম্পিয়ন ট্রফি প্রদান। ১৩টি ক্রীড়া বিভাগে সর্বোচ্চ আটটি স্বর্ণপদকসহ মোট ১৬টি পদক জিতে গুলশান ইয়ুথ ক্লাব সামগ্রিক চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি জাকারিয়া তাহের (সুমন) বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তামাল) এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এ সময় ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইফতেখার রহমান, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ রেশাদ হোসাইন খান, যুগ্ম সম্পাদক আমির আলী মোস্তফা ও মো. শরিফুল ইসলাম ভরসা, কার্যনির্বাহী কমিটির সদস্য ইফফাত আমবারিন জয়া এবং ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক শারমিন লাকির সঞ্চালনায় এতে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার। পরে নৈশভোজ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী এ ক্রীড়া উৎসব।

এবারের আসরে অংশ নেওয়া ২৪টি ক্লাব হলো— অল কমিউনিটি ক্লাব, বনানী ক্লাব, বাংলাদেশ চায়না ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ, ক্লাব শাহীন, করপোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, আইবিএ অ্যালামনাই ক্লাব, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব, সিলেট ক্লাব, ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন ক্লাব, উত্তরা ক্লাব এবং আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, নতুন টাস্কফোর্স গঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ইরান ইস্যুতে ফের কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, নতুন টাস্কফোর্স গঠন

ইরানের ওপর কয়েক মাস ধরে চলমান নৌ অবরোধের পর, যুক্তরাষ্ট্র এবার স্থলপথ এবং কাস্পিয়ান সাগরের মাধ্যমে অস্ত্র, সামরিক সরঞ্জাম ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের চলাচল সীমিত করার উদ্যোগ গ্রহণ করেছে। মার্কিন সামরিক বাহিনী একটি নতুন বিশেষ টাস্কফোর্স গঠন করেছে এই উদ্দেশ্যে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এই বিশেষ দল গঠন করা হয়েছে। এর মাধ্যমে ইরানের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহের পথ সংকুচিত করার পাশাপাশি, দেশটির অর্থের প্রবাহে বাধা সৃষ্টি করার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।

শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনী জানায়, এই টাস্কফোর্স ইরানের উন্নত অস্ত্রব্যবস্থা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকাতে কাজ করবে। দলটি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টাস্কফোর্স আয়রন গেটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত হবে। এই উদ্যোগটি দেশের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকম) অধীনে পরিচালিত হবে এবং অন্যান্য সরকারি সংস্থাও এতে যুক্ত থাকবে।

ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান এবং পূর্বে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। সব মিলিয়ে এই দেশের সঙ্গে ইরানের স্থলসীমান্তের দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার।

এছাড়া উত্তরে কাস্পিয়ান সাগরের সঙ্গে ইরানের প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে। ফলে স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য, সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি পরিবহনের পথগুলোও যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের আওতায় আসতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে দেশটির সমুদ্রপথের বাণিজ্যে চাপ সৃষ্টি করেছে। তবে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য পরিবহন সীমিত করার এই নতুন উদ্যোগের ফলে তেহরানের ওপর মার্কিন চাপ আরও বিস্তৃত হতে যাচ্ছে। তবে নতুন টাস্কফোর্স গঠনের মাধ্যমে ইরানের সব স্থলবাণিজ্যে সরাসরি অবরোধ আরোপ করা হয়নি। এর মূল লক্ষ্য হচ্ছে অস্ত্র, নিষেধাজ্ঞাভুক্ত পণ্য, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও অবৈধ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করা। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-ম্যাচের রেফারির সমালোচনার পর মিশরের কোচ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


আর্জেন্টিনা-ম্যাচের রেফারির সমালোচনার পর মিশরের কোচ বরখাস্ত

মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) প্রধান কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আলী মাহের।

বরখাস্তের কারণ হিসেবে মিশর বিস্তারিত কিছু জানায়নি। তবে তারা জানিয়েছে, ‘দলের স্থিতিশীলতা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপে হারের পর হোসাম রেফারির সমালোচনা করেছিলেন। এই ঘটনার জন্য ফিফা তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করে। এছাড়া, সম্প্রতি তার দুই স্ত্রী এক ক্যাফেতে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় হোসাম জ্ঞান হারান এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

হোসাম ২০২৪ সালে মিশরের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই বছর বিশ্বকাপে মিশরের কোচ হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেন। তিনি দেশের প্রথম সাবেক ফুটবলার, যিনি খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকায় বিশ্বকাপে মিশরের প্রতিনিধিত্ব করেন।

নতুন দায়িত্বে আসা মাহের মিশরীয় প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বর্তমানে লিগের চতুর্থ স্থানে থাকা সিরামিকা ক্লিওপেট্রার কোচ ছিলেন। আলী মাহেরের জন্য নতুন দায়িত্বে খুব বেশি সময় নেই। আগামী ১৩ ও ১৭ নভেম্বর ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিরুদ্ধে খেলবে গ্রুপ ‘বি’-এর শীর্ষে থাকা মিশর। নতুন কোচকে তার আগেই দল প্রস্তুত করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%