ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পরবর্তী চক্রে বড় দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ


পরবর্তী চক্রে বড় দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দেশ ও বিদেশের মাটিতে কিছু আকর্ষণীয় দলের নাম আসার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

তিনি প্রতিপক্ষ দলগুলোর নাম সরাসরি উল্লেখ না করলেও জানিয়েছেন, টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে ক্রিকেটপ্রেমীরা আগ্রহী হবেন।

আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত আমি প্রতিপক্ষের নাম বলব না। বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে মানুষ পছন্দ করবে। আমি জানি, আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হলে সবাই খুশি হবে।’

আরও পড়ুন: ভারত ৭২০ রান করে ১৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নিল

আসন্ন দুই বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় আলোচনার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

তামিম জানান, আলোচনায় ইতিবাচক ফল এসেছে। বিশেষ করে ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে ম্যাচের সূচি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় ভারত ও অস্ট্রেলিয়া থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তামিম।

আরও পড়ুন: বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের টস দেরিতে

তিনি বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিসিবি প্রধান মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে।

এদিকে ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে চার দিনের টেস্ট ম্যাচ চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

ভারতে বাংলাদেশের প্রস্তাবিত সফরসহ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তামিম। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি。

আরও পড়ুন: টস জিতে পাকিস্তান, কিন্তু রেফারি বললেন ‘ভারত জিতেছে’

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্ন মিউনিখের রেকর্ড ৯৮ কোটি ৮২ লাখ ইউরো আয়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


বায়ার্ন মিউনিখের রেকর্ড ৯৮ কোটি ৮২ লাখ ইউরো আয়ের ঘোষণা

বায়ার্ন মিউনিখ ২০২৫-২৬ মৌসুমে ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। একই সময়ে, ক্লাবটি সদস্যসংখ্যা পাঁচ লাখের বেশি হয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।

শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়। গত মৌসুমে বায়ার্নের আয় পূর্ববর্তী মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বৃদ্ধি পেয়েছে।

তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা হ্রাস পেয়ে ৩ কোটি ৫৩ লাখ ইউরো হয়েছে, যা আগের মৌসুমে ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।

বিশ্বব্যাপী যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বাধিক সদস্যের রেকর্ড গড়ার মাধ্যমে, বায়ার্ন প্রথমবারের মতো সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।

গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপাই জয়লাভ করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচের মধ্যে তারা মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।

জার্মান জায়ান্টরা ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল। সেখানে তারা দুই লেগের খেলায় ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে পুরুষ দলের সাফল্যের পুনরাবৃত্তি করেছে। তবে, তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে যায়।

ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’

বায়ার্ন, ৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, ক্লাবের ৭০ শতাংশ মালিকানা সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।

বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ধর্ষণ মামলার দুই পলাতক আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


খুলনায় ধর্ষণ মামলার দুই পলাতক আসামী গ্রেফতার

খুলনা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা ও খুলনায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ খুলনা।

গতকাল রোববার দিনভর এই অভিযানটি অনুষ্ঠিত হয়। এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এবং এসআরবি-৪ এর একটি যৌথ দল ঢাকার পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) কে গ্রেফতার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার নাগেরহাট পাঠান বাড়ির মৃত আব্দুল লতিফ পাঠানের পুত্র।

অন্যদিকে, একইদিন সন্ধ্যায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন তিলক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তিলক গ্রামের জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকান থেকে খুলনার লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার আসামি মো. মাশরাফি মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশলি গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে ডিএমপি’র পল্লবী ও খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার বিতর্কের পর মাঠে ফিরলেন স্মিথ, পেলেন উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


স্যান্ডপেপার বিতর্কের পর মাঠে ফিরলেন স্মিথ, পেলেন উষ্ণ অভ্যর্থনা

২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে স্টিভেন স্মিথ শেফিল্ড শিল্ডে ফিরেছেন। মাঠে ফেরার দিন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর স্মিথ প্রথমবারের মতো মাঠে নামেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করার সময় দর্শকরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। ৩৭ বছর বয়সী স্মিথ ম্যাচের প্রথম দিনে বেশির ভাগ সময় স্লিপে ফিল্ডিং করেন। দিন শেষে কুইন্সল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৪৯ রান দাঁড়ায়। বল হাতে স্মিথ দুই ওভার লেগ স্পিনও করেন, তখনও দর্শকদের করতালি পান। দিনের শেষে তিনি ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন।

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নতুন করে আলোচনায় আসার পর স্মিথের মাঠে ফেরাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় সেই বিতর্ক নিয়ে সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ কিছু তথ্য প্রকাশ করেছেন। বইটিতে খাজা দাবি করেছেন, দলের সবাই বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন।

বল টেম্পারিং কাণ্ডে স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অন্যতম কেন্দ্রীয় চরিত্র। পরে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত বিবরণে তার ভূমিকা নিয়ে বলা হয়েছে, শুরুতে ঘটনাটি সম্পর্কে না জানার অবস্থান নিলেও পরে তিনি প্রাথমিক ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে নিজের ভুল স্বীকার করেন।

শুক্রবার (২০ নভেম্বর) স্মিথ রুদ্ধদ্বার অনুশীলন করেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর সেটিই ছিল তার একমাত্র নেট সেশন। ঘাড়ের চোটের কারণে তিনি সিরিজের শেষ টেস্ট খেলতে পারেননি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সম্প্রতি নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্মিথ।

নতুন করে বিতর্ক সামনে এলেও স্মিথের মনোযোগ আপাতত ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাওয়া এবং আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রস্তুতিতে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের চুক্তি

দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য বিশেষ সুবিধা পাবেন।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা/ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।

ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এই চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি, আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড় থাকবে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগী ও কেমো ডে-কেয়ার এর বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটিটেড-এর মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাঁদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%