প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে স্টিভেন স্মিথ শেফিল্ড শিল্ডে ফিরেছেন। মাঠে ফেরার দিন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর স্মিথ প্রথমবারের মতো মাঠে নামেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করার সময় দর্শকরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। ৩৭ বছর বয়সী স্মিথ ম্যাচের প্রথম দিনে বেশির ভাগ সময় স্লিপে ফিল্ডিং করেন। দিন শেষে কুইন্সল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৪৯ রান দাঁড়ায়। বল হাতে স্মিথ দুই ওভার লেগ স্পিনও করেন, তখনও দর্শকদের করতালি পান। দিনের শেষে তিনি ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন।
২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নতুন করে আলোচনায় আসার পর স্মিথের মাঠে ফেরাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় সেই বিতর্ক নিয়ে সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ কিছু তথ্য প্রকাশ করেছেন। বইটিতে খাজা দাবি করেছেন, দলের সবাই বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন।
বল টেম্পারিং কাণ্ডে স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অন্যতম কেন্দ্রীয় চরিত্র। পরে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত বিবরণে তার ভূমিকা নিয়ে বলা হয়েছে, শুরুতে ঘটনাটি সম্পর্কে না জানার অবস্থান নিলেও পরে তিনি প্রাথমিক ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে নিজের ভুল স্বীকার করেন।
শুক্রবার (২০ নভেম্বর) স্মিথ রুদ্ধদ্বার অনুশীলন করেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর সেটিই ছিল তার একমাত্র নেট সেশন। ঘাড়ের চোটের কারণে তিনি সিরিজের শেষ টেস্ট খেলতে পারেননি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সম্প্রতি নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্মিথ।
নতুন করে বিতর্ক সামনে এলেও স্মিথের মনোযোগ আপাতত ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাওয়া এবং আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রস্তুতিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন