প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা ও খুলনায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ খুলনা।
গতকাল রোববার দিনভর এই অভিযানটি অনুষ্ঠিত হয়। এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এবং এসআরবি-৪ এর একটি যৌথ দল ঢাকার পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) কে গ্রেফতার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার নাগেরহাট পাঠান বাড়ির মৃত আব্দুল লতিফ পাঠানের পুত্র।
অন্যদিকে, একইদিন সন্ধ্যায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন তিলক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তিলক গ্রামের জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকান থেকে খুলনার লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার আসামি মো. মাশরাফি মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশলি গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে ডিএমপি’র পল্লবী ও খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন