প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বায়ার্ন মিউনিখ ২০২৫-২৬ মৌসুমে ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। একই সময়ে, ক্লাবটি সদস্যসংখ্যা পাঁচ লাখের বেশি হয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।
শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য প্রকাশ করা হয়। গত মৌসুমে বায়ার্নের আয় পূর্ববর্তী মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বৃদ্ধি পেয়েছে।
তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা হ্রাস পেয়ে ৩ কোটি ৫৩ লাখ ইউরো হয়েছে, যা আগের মৌসুমে ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।
বিশ্বব্যাপী যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বাধিক সদস্যের রেকর্ড গড়ার মাধ্যমে, বায়ার্ন প্রথমবারের মতো সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।
গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।
২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপাই জয়লাভ করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচের মধ্যে তারা মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।
জার্মান জায়ান্টরা ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছিল। সেখানে তারা দুই লেগের খেলায় ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে পুরুষ দলের সাফল্যের পুনরাবৃত্তি করেছে। তবে, তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে যায়।
ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’
বায়ার্ন, ৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, ক্লাবের ৭০ শতাংশ মালিকানা সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।
বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন