ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা


সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ ফুটবল দলের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন।

প্রাথমিক দলে স্থান পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদ।

দলটি গঠিত হয়েছে অভিজ্ঞ খেলোয়াড়, উদীয়মান প্রতিভা ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা

এদিকে, মো: ইসহাক আকন্দ ও মো: আসিফ নামে আরও দুই ফুটবলারকে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে, তাঁরা মূল ২৮ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত নন।

সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ হিসেবে রয়েছেন দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির কারণে ছিলেন না তপু, যিনি আবার দলে ফিরেছেন।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের প্রাথমিক দল : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো: সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো: ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো: সোহেল রানা, মো: হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মো: মাহি খান, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান।

আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ

শুধু অনুশীলন ক্যাম্পে থাকবেন : ইসহাক আকন্দ ও মো. আসিফ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে সৌদি আরব

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার মক্কা প্রদেশের পবিত্র নগরী মক্কায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও সতর্কতা জারি করা হয়। তবে এই সতর্কতার পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

রিয়াদ থেকে এএফপি এই তথ্য জানায়।

ইয়েমেনে গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সৌদি আরব, যা উপসাগরীয় দেশটির নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বাসিন্দাদের নির্দেশ দিয়েছে যে তারা যেন ‘নিকটতম নিরাপদ স্থানে চলে যান’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে ৭৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে ৭৮ জন গ্রেফতার

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার, মতিঝিল বিভাগের বিভিন্ন থানার পুলিশ অভিযানে অংশ নিয়ে তাদের গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানার ১২ জন, পল্টন থানার ১৪ জন, সবুজবাগ থানার আটজন, খিলগাঁও থানার ১৪ জন, রামপুরা থানার ১২ জন, শাহজাহানপুর থানার ১৩ জন এবং মুগদা থানার পাঁচজন রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি মো. আলী হোসেন ফকির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ: আইজিপি মো. আলী হোসেন ফকির

খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক পুলিশ এবং জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা কাজ করছেন।

আইজিপি আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আওতাধীন এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইজিপি আরও বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা দূর করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে; যাতে সমাজে কোনো মাদক, চাঁদাবাজ বা কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ নির্মূল করবেন।

পুলিশ প্রধান জানান, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, তারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব হবে।

পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, তিন মাসের কারাদণ্ড

খুলনা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার ডুমুরিয়ায় প্রায় তিন মণ ঘোড়ার মাংসসহ আনিসুর রহমান, যিনি পলাশ মাহমুদ নামেও পরিচিত (৪০), নামে এক বিক্রেতাকে এসআরবি-৬ আটক করেছে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পাশাপাশি একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, অভিযানের সময় পলাশের সহযোগীরা পালিয়ে যায়।

এসআরবি-৬ অধীনস্থ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ বাসসকে জানান, চক্রটি ঘোড়া জবাই করে গরু বা খাসির মাংস হিসেবে বিভিন্ন স্থানে ও হোটেলে বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ অন্তত ১৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন, র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে পলাশকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির বাসসকে জানান, জব্দ করা ঘোড়ার মাংস অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরে মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। জীবিত ঘোড়াটি স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%