ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি


সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

প্রেমের টানে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। চীনা নাগরিকটির ধর্ম ও বিয়ের বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে তাকে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে নিয়ে যান।

সোমবার (২ নভেম্বর) রাতে লিও ফাভিন নামের ওই চীনা নাগরিককে ওসমানীনগর থানার পুলিশ হেফাজতে নেয়। তবে, ওই রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় জামাল মিয়া পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। জামাল মিয়ার মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের।

আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন

সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও বাংলাদেশে এসে ছামিয়ার বাড়িতে ওঠেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করতে শুরু করে। তারা চীনা নাগরিককে দেখার পাশাপাশি তার ধর্ম ও বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে থাকে। একপর্যায়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে রাত ১১টার দিকে পুলিশ এসে লিওকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন লিও’র ধর্মান্তরিত হওয়ার এবং বিয়ের প্রমাণপত্র দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।

লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে তিনি ছামিয়াকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তিনি ছামিয়াকে বিয়ে করেছেন বলে জানান।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ধর্মান্তরিত ও বিয়ের প্রমাণপত্র দেখে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দৌলতপুরে মসজিদের মাইকে ডেকে ১২ দোকান ও গোডাউন ভাঙচুরের অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%